
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে একদিনে ৪৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৮৬টি মামলা করা হয়েছে। এ সময় মিরপুরে ছিনতাইয়ের অভিযোগে মোহাম্মদ রাব্বি (১৯) নামে এক যুবকে আটক এবং অর্ক নামে এক কিশোরকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ডিএমপি।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৩, লালবাগে ৩০, ওয়ারীতে ৬৫, মতিঝিলে ৪৩, তেজগাঁওয়ে ৭৮, মিরপুরে ১১৬, গুলশানে ৩৭ এবং উত্তরা বিভাগে ৩১ জন রয়েছেন। এছাড়া গোয়েন্দা পুলিশ (ডিবি) পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানের সময় গ্রেপ্তারদের কাছ থেকে ১ হাজার ৫৫টি ইয়াবা, ১৪ প্যাকেট গাঁজা, ২৬ প্যাকেট হেরোইন, ৯টি মোবাইল ফোন, ১টি চাকু, ১টি কাটার, ১ লাখ ১১ হাজার ৫৮৯ টাকা ও ১টি ভুয়া স্টুডেন্ট আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।
এদিকে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে মিরপুর বাংলা স্কুল গ্যাপ এলাকায় মেট্রোরেল পিলারের কাছে দায়িত্ব পালন করছিলেন পল্লবী ট্রাফিক জোনের এক পুলিশ সদস্য। এ সময় রাস্তার পাশে একটি অটোরিকশা দাঁড়িয়ে থাকতে দেখে তাঁর সন্দেহ হয়।
পরে অটোরিকশাটির কাছে গেলে ভেতর থেকে অর্ক নামে এক কিশোর চিৎকার করে সাহায্য চান। তখন পুলিশ সদস্য অটোরিকশায় থাকা মোহাম্মদ রাব্বিকে আটক করেন। এ সময় তাঁর সঙ্গে থাকা আরও তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশ জানায়, রাব্বিকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে। পালিয়ে যাওয়া তিনজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।
.png)

মিটার নেই, বিদ্যুৎ সংযোগও নেই। তবুও ৬৯২ টাকা বিদ্যুৎ বিলের কাগজ পেয়েছেন জামালপুরের মাদারগঞ্জের পল্লী বিদ্যুতের গ্রাহক শ্রী নিমাই চন্দ্র সরকার। তার অভিযোগ, মিটার খুলে নেয়ার পর নতুন কোনো মিটার সংযোগ না দেয়া হলেও বিল আসায় বিস্মিত তিনি।
৩ ঘণ্টা আগে-2aeb91-256x144.webp)
রংপুরের কয়েকটি উপজেলায় চাহিদার তুলনায় বিদ্যুৎ মিলছে অর্ধেক। এতে সবচেয়ে বড় ভোগান্তিতে পড়েছেন রোগীরা। বিদ্যুৎ না থাকায় হাসপাতালের ফ্যান বন্ধ। চলছে না এক্স-রে, ইসিজি, নেবুলাইজারসহ গুরুত্বপূর্ণ যন্ত্র। কোথাও আবার জরুরি বিদ্যুৎ সংযোগ না থাকায় মুঠোফোনের আলোয় রোগী দেখতে হচ্ছে চিকিৎসক-নার্সদের।
৩ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩ সেপ্টেম্বর ডেঙ্গু রোগী ছিলেন ৪৫। এর আগের ২৪ ঘণ্টায় এখানে ভর্তি হন ১৬ জন। সবমিলে ওই সপ্তাহে ভর্তির সংখ্যা ৮৭ জন। গত ১৮ আগস্ট ডেঙ্গুতে একজনের মৃত্যুও হয়। অথচ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গু রোগী ভর্তিই হয়েছেন একজন।
৫ ঘণ্টা আগে
তরুণ উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার পথে প্রধান তিন বাধা হিসেবে দক্ষতার ঘাটতি, ঋণপ্রাপ্তির কঠিন শর্ত ও আমলাতান্ত্রিক জটিলতার কথা বলেছেন যশোরের ব্যবসায়ী ও উদ্যোক্তারা। একই সঙ্গে স্থানীয় অর্থনীতির চাহিদার সঙ্গে জাতীয় প্রশিক্ষণ কর্মসূচির সামঞ্জস্য নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে