অসুস্থ বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২: ১৬
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংগৃহীত ছবি
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংগৃহীত ছবি

রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে তিনি হাসপাতালে গিয়ে টুকুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজ নেন। বিষয়টি বিএনপির মিডিয়া সেল থেকে নিশ্চিত করা হয়েছে।

এর আগে মঙ্গলবার রাত ১১টার দিকে জ্বর, সর্দি ও কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। পরে তাঁকে সিসিইউতে স্থানান্তর করা হয়।

মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, বুধবার সকালে তাঁর চিকিৎসায় মেডিকেল বোর্ড বসবে। এরপর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

উল্লেখ্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ গত ১৭ ফেব্রুয়ারি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী হিসেবে শপথ নেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত