স্ট্রিম প্রতিবেদক

আজ মঙ্গলবার (১ জুলাই) সকালে জুলাই গণ-অভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শহীদ আবু সাঈদের পীরগঞ্জের বাড়ি থেকে শুরু হয়। এ সময় আবু হোসেন স্ট্রিমকে এসব কথা বলেন।
আবু হোসেন বলেন, ‘১৬ জুলাই নিয়ে নাটক করা হয়েছে। তারা (সরকার) যদি আগেই ঘোষণা দিত, ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’, তাহলে আমাদের আপত্তির জায়গাটা কম থাকত। কিন্তু ঘোষণা দেওয়ার পর আবার অন্য নামে সেটা পরিবর্তন করা একজন শহীদের জন্য অপমানজনক। আমরা শহীদ পরিবারের পক্ষ থেকে এর প্রতি তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। যার অনুপ্রেরণা যুগে যুগে মানুষকে অনুপ্রাণিত করবে, তাঁর জন্য তারা একটা দিন রাখতে পারল না!’
আবু হোসেন আক্ষেপ করে বলেন, ‘আগে আমরা অনেকের নামে দিবস পালন হতে দেখেছি, যাঁরা জাতির জন্য এক পয়সার উপকারও করেননি। তাঁদের নামে দিবস পালন করা হয়েছে। শহীদ আবু সাঈদের মৃত্যুর দিনটা শহীদ আবু সাঈদ দিবস ঘোষণাতে সমস্যাটা কোথায় ছিল? আমরা যুগে যুগে তো দেখে আসছি।’
১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস রাখার দাবি করে আবু হোসেন বলেন, ‘১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস ছিল, আমরা এটি চাই। জুলাই শহীদ দিবস যেটা আছে, জুলাইয়ের যেকোনো দিন সেটা সরকার পালন করতে পারে। তবে ১৬ জুলাই যাঁর আত্মত্যাগে এত বড় বিপ্লব সংঘটিত হলো, তাঁকে এভাবে অবহেলা করা শহীদ পরিবারের সদস্য হিসেবে মেনে নিতে পারছি না।’
বৈষম্য নিরসনের জন্য সবাই লড়াই করলেও আদৌ রাষ্ট্র থেকে বৈষম্য দূর হয়নি বলে মন্তব্য করেন আবু হোসেন। তিনি বলেন, ‘বাজেটে আঞ্চলিক বৈষম্য রয়ে গেছে। সরকারে উপদেষ্টা পরিষদে শুধু নির্দিষ্ট একটা অঞ্চল থেকে উপদেষ্টা নেওয়া হয়েছে। রংপুর অঞ্চল থেকে আবু সাঈদ শহীদ হলে গণ-অভ্যুত্থানে রূপ নেয় জুলাই আন্দোলন, তবুও রংপুর বিভাগ থেকে একজনও উপদেষ্টা নেই।’

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৭ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে