স্ট্রিম প্রতিবেদক

বৈরী আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে আবারও রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। অন্যদিকে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে আগামীকাল ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচী ঘোষণা করেছেন রাজধানীর উত্তরায় আন্দোলনে থাকা শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে তিনটার পর শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন। এর আগে বেলা ৩টার দিকে উত্তরার বিএনএস সেন্টারের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণা করেন। এছাড়া সকাল থেকে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ, বিক্ষোভ ও সমাবেশ করেছেন।
সরেজমিনে দেখা যায়, সকাল ১০টার পর থেকে সায়েন্সল্যাব মোড় এলাকায় জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। পরে দুপুর ১২টা পর্যন্ত তাঁরা মিরপুর সড়ক অবরোধ করে রাখেন। এরপর শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) হয়ে ঢাকা শিক্ষা বোর্ডের দিকে যেতে চাইলে, মল চত্বরের তাঁদের বাধা দেয় পুলিশ। পরে পলাশীর মোড় হয়ে ঢাকা বোর্ডের সামনে যান শিক্ষার্থীরা।
ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী রিফাত বলেন, ‘কোমরসমান পানি ভেঙে পরীক্ষা দিতে বাধ্য করা শিক্ষামন্ত্রীর কোনো প্রয়োজন নেই আমাদের। তাঁকে পদত্যাগ করতেই হবে। নইলে আমরা আবারও আন্দোলনে নামব।’
নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন, প্রয়োজনে আগামীকাল পরীক্ষা দিয়ে আবার আন্দোলনে নামব। তবুও এই শিক্ষামন্ত্রীকে আমরা পদত্যাগে বাধ্য করব।
এরপর বেলা পৌনে ৩টায় বকশীবাজারে ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান করেন তাঁরা। সেখানে তাঁরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন ও ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান দেন। একপর্যায়ে বোর্ডের গেটে ইট ছোড়া ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান করছেন।
অন্যদিকে উত্তরার বিএনএস সেন্টারের সামনে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলনে থাকা শিক্ষার্থীরা আজ রাতের মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আল্টিমেটাম দেন। তা না হলে আগামীকাল বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচী পালন করবেন বলেও জানান তাঁরা। পরে তাঁরা সড়ক থেকে সড়ে যান তারা।
এছাড়া ঢাকা–বরিশাল মহাসড়ক, ময়মনসিংহে ময়মনসিংহ–টাঙ্গাইল মহাসড়ক অবরোধসহ চট্টগ্রাম, কুমিল্লা, বগুড়া সাতক্ষীরা ও রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

.png)

দেশের খেলার মাঠ ও উন্মুক্ত স্থানের সংকট দূর করতে সারা দেশে ১০১টি পার্ক নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। মঙ্গলবার (১৪ জুলাই) সংসদে এমপি নুরুল ইসলামের লিখিত প্রশ্নের জবাবে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের এ তথ্য জানান।
১৭ মিনিট আগে
পতেঙ্গা এলাকায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসন প্রকল্প চলতি বছরের শেষে চট্টগ্রাম সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হবে। প্রকল্পটি চালু হলে চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা অনেকাংশে দূর হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
২১ মিনিট আগে
বন্যা পরিস্থিতির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী ১৬ জুলাইয়ের দুটি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দফতর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২১ মিনিট আগে
নতুন ও সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের সর্বাত্মক সহযোগিতা নিয়ে সরকার সব সময় পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৩ মিনিট আগে