বাজেটের পরে নিত্যপণ্যের দাম বাড়েনি: প্রেসসচিব

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ২১: ০৬
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। ছবি: সংগৃহীত

সরকার নির্বাচনী ইশতেহারের পাশাপাশি জাতীয় জুলাই সনদ বাস্তবায়নে সমান গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী। শনিবার (১৮ জুলাই) বিকেলে সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

সালেহ শিবলী বলেন, বিগত সরকারের সময়ে উন্নয়নের অনেক প্রচার হলেও বাস্তবে বিভিন্ন ক্ষেত্রে অবনতি হয়েছে। বিশেষ করে ধর্মীয়, সামাজিক ও পারিবারিক মূল্যবোধের অবক্ষয় দেশের জন্য বড় সংকট তৈরি করেছে। মানসিক ও পারিবারিক মূল্যবোধের উন্নয়ন না হলে কোনো ক্ষেত্রেই টেকসই উন্নয়ন সম্ভব নয়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী কথার চেয়ে কাজে বিশ্বাসী। দেশের গুণগত পরিবর্তন আনতে তিনি নিজেই মাঠে থেকে কাজ করছেন। দেশ গঠনের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ করছেন।

প্রেসসচিব বলেন, প্রধানমন্ত্রী কোনো ব্যক্তিপূজায় বিশ্বাস করেন না এবং জনবিচ্ছিন্নও নন। মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে তিনি নিয়মিত ঢাকার বাইরে সফর করছেন।

তিনি আরও বলেন, চলতি অর্থবছরের বাজেট সরকারের অন্যতম বড় অর্জন। বাজেট পাসের পর কোনো নিত্যপণ্যের দাম বৃদ্ধি বা জনজীবনে অস্থিরতা সৃষ্টি হয়নি। এটি একটি জনবান্ধব ও জীবনমুখী বাজেট।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত