রাজশাহী বিভাগে সর্বোচ্চ ডেঙ্গু রোগী চাঁপাইনবাবগঞ্জে

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ২৩: ০৩
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তিকৃত ডেঙ্গু রোগী। সংগৃহীত ছবি
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তিকৃত ডেঙ্গু রোগী। সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জে আবারও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। আগস্টে রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এই জেলায়। এক মাসে আক্রান্ত হয়েছেন ৬৪৩ জন।

এর আগে ১২ ঘণ্টার ব্যবধানে শিশুসহ দুজনের মৃত্যু এবং ২৪ ঘণ্টায় সর্বোচ্চ রোগী শনাক্ত হওয়ার ঘটনায় জেলায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, আগস্টে চাঁপাইনবাবগঞ্জের পর সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে সিরাজগঞ্জে—৩৬৩ জন। এ ছাড়া বগুড়ায় ১৬৫, নাটোরে ৫৬, পাবনায় ৪২, নওগাঁয় ৪১, রাজশাহীতে ২৫ এবং জয়পুরহাটে চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৪৬ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২২ জন পুরুষ, ২০ জন নারী ও চার শিশু। আগের রোগীদের নিয়ে বর্তমানে হাসপাতালে ৭১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। একই সময়ে হাসপাতালের বহির্বিভাগে আরও ৪৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দিন বলেন, ‘দেড় মাসের বেশি সময় ধরে জেলায় ডেঙ্গুর প্রকোপ চলছে। এরই মধ্যে হাসপাতালগুলোতে উল্লেখযোগ্যসংখ্যক রোগী ভর্তি হয়েছেন। পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রমও চালানো হচ্ছে।’

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত