মোহাম্মদপুরে ৯ হত্যা
স্ট্রিম প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আগামী ৭ মে দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
রোববার (২৬ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল প্রসিকিউশন ও আসামিপক্ষের শুনানি শেষে এ দিন ধার্য করেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এদিন ট্রাইব্যুনালে প্রথমে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। তিনি এ মামলায় আনা তিনটি অভিযোগ তুলে ধরে ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই কখন, কোথায় কী ঘটেছে, তার বিস্তারিত বর্ণনা দেন।
শুনানিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপসের ফোনালাপের প্রসঙ্গ সামনে আনেন প্রসিকিউটর। এ ছাড়া ভিডিও ফুটেজে অন্য আসামিদের উপস্থিতির বিষয়টিও ট্রাইব্যুনালকে জানান তিনি।
পর্যাপ্ত প্রমাণ থাকার কথা জানিয়ে এই মামলায় ২৮ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন জানান প্রসিকিউটর তামিম। শুনানিতে তাঁর সঙ্গে ছিলেন প্রসিকিউটর তারেক আবদুল্লাহ, আবদুস সাত্তার পালোয়ান ও মঈনুল করিম।
প্রসিকিউশনের পর গ্রেপ্তার ও পলাতক আসামিদের পক্ষে শুনানি করেন তাঁদের আইনজীবীরা। তাঁরা মামলা থেকে আসামিদের অব্যাহতি (ডিসচার্জ) দেওয়ার আবেদন জানান।
এক আসামির আইনজীবী সিফাত মাহমুদ শুভ শুনানিতে বলেন, এই ঘটনা মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে না। এ ধরনের অপরাধের বিচারের জন্য আলাদা আইন রয়েছে বলেও ট্রাইব্যুনালে উল্লেখ করেন তিনি।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, জুলাই-আগস্ট আন্দোলনে আসামিদের উসকানি-প্ররোচনা ও প্রত্যক্ষ-পরোক্ষ উপস্থিতিতে নিরীহ ছাত্র-জনতার ওপর গুলি চালানো হয়। এতে মাহমুদুর রহমান সৈকত, ফারহান ফাইয়াজসহ ৯ জন নিহত এবং আরও অনেকে আহত হন।
এই মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ মোট ২৮ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে চারজন গ্রেপ্তার রয়েছেন। রোববার সকালে তাঁদের কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
গ্রেপ্তার চারজন হলেন—নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল এবং তিন সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি।
মামলার পলাতক আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপস, ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, সাবেক অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার ও ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম।
পলাতক ব্যক্তিদের পক্ষে আইনি লড়াইয়ের জন্য ট্রাইব্যুনাল থেকে স্টেট ডিফেন্স (রাষ্ট্রনিযুক্ত আইনজীবী) নিয়োগ দেওয়া হয়েছে।

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে সংসদে এ সংক্রান্ত সংশোধনী বিল পাস হয়।
২৮ মিনিট আগে
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলা তদন্ত শেষ করতে আরও ছয় মাস পেয়েছে বিভিন্ন এজেন্সির অভিজ্ঞদের সমন্বয়ে গঠিত উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স। এ নিয়ে তৃতীয়বারের মতো সময় পেল টাস্কফোর্স।
৪১ মিনিট আগে
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৩ হাজার ৪৪৫ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে ১৪টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৮ হাজার ৮৯ কোটি ৫৬ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ৩৪০ কোটি ২৬ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৫ কোটি ৫৯ লাখ টাকা।
১ ঘণ্টা আগে
গাইবান্ধা, পঞ্চগড় ও বগুড়ায় বজ্রপাতে দুই কিশোরসহ ছয়জনের মৃত্যু হয়েছে। রোববার সকালে পঞ্চগড়ের অটোয়ারীতের এক চা-শ্রমিকের মৃত্যু হয়। বিকেলে গাইবান্ধার সুন্দরগঞ্জ ও সাঘাটায় মারা যান দুই কিশোরসহ চারজন। এছাড়া বগুড়ার গাবতলীতে মারা গেছেন এক যুবক এসব ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
২ ঘণ্টা আগে