স্ট্রিম সংবাদদাতা

দুই দিনের ব্যবধানে কক্সবাজার ও টেকনাফ উপকূলে ভেসে আসা পাঁচটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে তিনটি অর্ধগলিত, মাথা ও পা বিচ্ছিন্ন একটি লাশ এবং একটি কঙ্কাল রয়েছে। অল্প সময়ে এতগুলো লাশ উদ্ধারে উপকূলজুড়ে উৎকণ্ঠা তৈরি হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মানবপাচারের শিকারদের বহনকারী নৌযান দুর্ঘটনা অথবা মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় নৌকাডুবির ঘটনায় এসব মানুষের মৃত্যু হতে পারে। তবে এখন পর্যন্ত এমন কোনো দুর্ঘটনার বিষয়ে নিশ্চিত তথ্য মেলেনি। ফলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রতিটি মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে।
সবশেষ শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টার দিকে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপসংলগ্ন কচুবুনিয়া-কাটাবুনিয়া এলাকায় জোয়ারের পানিতে একটি কঙ্কাল ভেসে আসে। স্থানীয়রা দেখতে পেয়ে শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে পুলিশ গিয়ে কঙ্কালটি উদ্ধার করে।
ওই ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সঞ্জীব জানান, দীর্ঘ সময় সাগরের পানিতে থাকায় মরদেহটি সম্পূর্ণ পচে কঙ্কালে পরিণত হয়েছে। পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ জানতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) টেকনাফের পৃথক স্থান থেকে তিনটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ওই দিন দুপুরে সেন্টমার্টিন সমুদ্রসৈকত থেকে একটি, বিকেলে শাহপরীর দ্বীপ সৈকত থেকে আরেকটি এবং সন্ধ্যায় সদর ইউনিয়নের রাজারছড়া সৈকত থেকে আরও একটি মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে একটি ছিল নারীর। সবগুলো মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এদিকে, একই দিন রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে জোয়ারের পানিতে ভেসে আসে একটি খণ্ডিত মরদেহ। সৈকতে দায়িত্ব পালনরত কর্মী খোরশেদ আলম প্রথমে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে জানান। পরে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, মরদেহটির মাথা ও দুই পা বিচ্ছিন্ন ছিল। দীর্ঘ সময় লবণাক্ত পানিতে থাকায় মরদেহটি পচে বিকৃত হয়ে যাওয়ায় নারী না পুরুষ তাও শনাক্ত করা যায়নি।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।
পুলিশ জানিয়েছে, মরদেহগুলোর আঙুলের ছাপ, ডিএনএ নমুনা এবং ময়নাতদন্তের প্রতিবেদন সংগ্রহ করে পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে। একই সঙ্গে দেশের বিভিন্ন থানায় নিখোঁজ ব্যক্তিদের তথ্য এবং সীমান্ত ও সমুদ্রপথে সাম্প্রতিক কোনো দুর্ঘটনার তথ্যও যাচাই করা হচ্ছে।
স্থানীয়রা জানিয়েছেন, বঙ্গোপসাগর ও নাফ নদীপথে মানবপাচার, অনিরাপদ নৌযাত্রা এবং বিভিন্ন দুর্ঘটনার কারণে মাঝেমধ্যে অজ্ঞাতপরিচয় মরদেহ উপকূলে ভেসে আসে। তবে মাত্র দুই দিনে পাঁচটি মরদেহ উদ্ধারের ঘটনা ব্যতিক্রমী। এতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি উপকূলের বাসিন্দাদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে।
কয়েকজন বাসিন্দা জানান, গত কয়েক দিনে সাগরের স্রোত ও জোয়ারের প্রকৃতিতে পরিবর্তন দেখা গেছে। এমন পরিস্থিতিতে একের পর এক মরদেহ ভেসে আসার ঘটনায় এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

.png)

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতক বদলের ঘটনা ঘটেছে। অদলবদল হওয়া নবজাতকের মায়ের নাম এক হওয়ায় এ কাণ্ড হয়েছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। পরে বিষয়টি ধরা পড়লে হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতককে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
৩ মিনিট আগে
নওগাঁয় মোটরসাইকেলের সাইলেন্সর পরিবর্তন করে বিকট শব্দের অভিযোগে এক কিশোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে তাঁর মোটরসাইকেলটি জব্দ করে ট্রাফিক পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে শহরের মুক্তির মোড় এলাকায় জেলা পরিষদ পার্কের গেটের সামনে থেকে স্থানীয়রা ওই কিশোরকে ধরে ট্রাফিক পুলিশে দে
৫ মিনিট আগে
বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ায় মাছ ধরার একটি ট্রলার ডুবিতে নিখোঁজ পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে পরিবার ও কোস্ট গার্ড সূত্রে জানা গেছে। তবে মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ২টা পর্যন্ত মরদেহগুলো তীরে পৌঁছায়নি। এর আগে সোমবার (২৪ আগস্ট) দুপুর ১টার দিকে হাইরের চরসংলগ্ন বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট
৬ মিনিট আগে
দেশে সম্পূর্ণ তৈরি অবস্থায় (সিবিইউ) সর্বোচ্চ ৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল আমদানির সুযোগ দিয়েছে সরকার। নতুন আমদানি নীতি আদেশ ২০২৬–২০২৯-এ মোটরসাইকেলের ইঞ্জিনক্ষমতার এই সীমা বাড়ানো হয়েছে।
১ ঘণ্টা আগে