স্ট্রিম প্রতিবেদক

পেট্রোবাংলার পরিচালক রফিকুল ইসলামের বিরুদ্ধে দেশের গ্যাস মজুদের সংবেদনশীল ও গোপন তথ্য বিদেশিদের হাতে তুলে দেওয়া এবং বিভিন্ন অনিয়মের মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের গুরুতর অভিযোগ উঠেছে। এ বিষয়ে আনুষ্ঠানিক অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা ও সহকারী পরিচালক মো. তানজির বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্র জানিয়েছে, প্রাথমিক যাচাই-বাছাই শেষে রফিকুল ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো অনুসন্ধানের জন্য কমিশন অনুমোদন দিয়েছে এবং ইতিমধ্যে একজন অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।
দুদকে জমা পড়া অভিযোগ অনুযায়ী, পেট্রোবাংলার এই জ্যেষ্ঠ কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে অর্থের বিনিময়ে দেশের গ্যাস মজুদের অত্যন্ত সংবেদনশীল ও গোপন তথ্য বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে সরবরাহ করেছেন।
এ ছাড়া রফিকুল ইসলামের বিরুদ্ধে অবৈধভাবে গ্যাস সংযোগ ও পুনঃসংযোগ প্রদান, বিধিবহির্ভূতভাবে গ্রাহকের গ্যাস বিল মওকুফ, জনবল নিয়োগ ও পদোন্নতিতে জালিয়াতি এবং ঠিকাদারদের বিল পরিশোধে অনৈতিক সুবিধা গ্রহণের মাধ্যমে প্রায় ১০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
এসব অভিযোগের বিষয়ে জানতে সোমবার পেট্রোবাংলার পরিচালক রফিকুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর দাপ্তরিক মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া গেছে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৫ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে