স্ট্রিম ডেস্ক

সরকার ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করেছে। এতে শ্রেষ্ঠ চলচ্চিত্রের মর্যাদা পেয়েছে সাঁতাও। সেরা অভিনেতা আফরান নিশো এবং সেরা অভিনেত্রী হিসেবে আইনুন নাহার পুতুল জায়গা করে নিয়েছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে ২৮টি ক্যাটাগরিতে ৩০ চলচ্চিত্র, শিল্পী ও কলাকুশলীকে নির্বাচন করা হয়েছে বলে জানায়।
প্রজ্ঞাপন অনুযায়ী আজীবন সম্মাননার জন্য চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চুকে যুগ্মভাবে নির্বাচন করা হয়েছে। শ্রেষ্ঠ চলচ্চিত্র ক্যাটাগরিতে কে. এম. হালিমুজ্জামান (খন্দকার সুমন) প্রযোজিত ‘সাঁতাও’ পুরস্কার পাচ্ছে। শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হয়েছে চৈত্রালী সমদ্দারের ‘মরিয়ম’ এবং শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র হিসেবে এলিজা বিনতে এলাহীর ‘লীলাবতী নাগ: দ্য রেবেল’ নির্বাচিত হয়েছে।
‘সুড়ঙ্গ’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাচ্ছেন আফরান নিশো। ‘সাঁতাও’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন আইনুন নাহার পুতুল। শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে ‘সুড়ঙ্গ’ সিনেমার মনির আহাম্মেদ (শাকিল) এবং পার্শ্ব অভিনেত্রী হিসেবে ‘ওরা সাত জন’ সিনেমার নাজিয়া হক অর্ষা নির্বাচিত হয়েছেন।
খল চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাচ্ছেন আশীষ খন্দকার (অ্যাডভেঞ্চার অব সুন্দরবন)। কৌতুক চরিত্রে সেরা হয়েছেন শহীদুজ্জামান সেলিম (সুড়ঙ্গ)। শ্রেষ্ঠ শিশু শিল্পী নির্বাচিত হয়েছে মো. লিয়ন (আম কাঁঠালের ছুটি)। এ ছাড়া শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার পাচ্ছেন আরিফ হাসান আনাইরা খান (আম কাঁঠালের ছুটি)।
‘সাঁতাও’ সিনেমার জন্য শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পাচ্ছেন খন্দকার সুমন। শ্রেষ্ঠ সংগীত পরিচালক হয়েছেন ইমন চৌধুরী (অ্যাডভেঞ্চার অব সুন্দরবন)। এ ছাড়া ‘লাল শাড়ি’র জন্য সেরা নৃত্য পরিচালক হাবিবুর রহমান এবং ‘প্রিয়তমা’র জন্য সেরা গায়ক বালাম নির্বাচিত হয়েছেন। ‘সুড়ঙ্গ’ সিনেমার জন্য সেরা গায়িকা হয়েছেন অবন্তী দেব সিঁথি। শ্রেষ্ঠ গীতিকার সোমেশ্বর অলি, শ্রেষ্ঠ সুরকার প্রিন্স মাহমুদ এবং শ্রেষ্ঠ কাহিনিকার ফারুক হোসেন—তাঁরা সবাই ‘প্রিয়তমা’ সিনেমার জন্য পুরস্কার পাচ্ছেন। শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হয়েছেন মো. নিয়ামুল হাসান (নিয়ামুল মুক্তা) (রক্তজবা)।
‘সুড়ঙ্গ’ সিনেমার জন্য শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে রায়হান রাফী ও সৈয়দ নাজিম উদ দৌলা যুগ্মভাবে মনোনীত হয়েছেন। শ্রেষ্ঠ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. সালাহ উদ্দিন আহমেদ বাবু (ওরা সাত জন)। শ্রেষ্ঠ শিল্প নির্দেশক শহীদুল ইসলাম (সুড়ঙ্গ) এবং শ্রেষ্ঠ চিত্রগ্রাহক সুমন কুমার সরকার নির্বাচিত হয়েছেন। এ ছাড়া শ্রেষ্ঠ শব্দগ্রাহক সুজন মাহমুদ (সাঁতাও), শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা বীথি আফরীন (সুড়ঙ্গ) এবং শ্রেষ্ঠ মেকআপম্যান হিসেবে সবুজ (প্রিয়তমা) পুরস্কার পাচ্ছেন।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৪ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪২ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে