স্ট্রিম প্রতিবেদক

দাবির প্রতি সমর্থন জানিয়ে সাংবাদিক নিবন্ধনের প্রক্রিয়া সহজ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ডিজিটাল পদ্ধতিতে না গিয়ে কমিশন আগের মতো ম্যানুয়ালি নিবন্ধন করবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ব্রিফিংয়ে এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, অনলাইনে যেসব সাংবাদিক নিবন্ধন করে অনুমোদন পেয়েছেন, তা বহাল থাকবে। বাকিদের অনলাইনে নিবন্ধনের প্রয়োজন নেই। আগের পদ্ধতিতে এই প্রক্রিয়া বাস্তবায়নে কিছুটা সময় লাগবে। তবে আমরা বাস্তবায়ন করব।
আখতার আহমেদ বলেন, সাংবাদিকদের বিষয়টি কমিশন অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করছে। তবে পর্যবেক্ষকদের নিবন্ধন-সংক্রান্ত বিষয় আর বিবেচনা করার সুযোগ নেই।
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিকদের নির্বাচনকালীন কার্ড ও গাড়ির স্টিকার অনলাইনে আবেদনের মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত নেয় কমিশন। এই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে সাংবাদিক সংগঠনের নেতারা।
পরে তারা সাংবাদিকদের জানান, আগামী রোববারের মধ্যে কার্ড ও স্টিকার-সংক্রান্ত জটিলতা সমাধান না হলে নির্বাচনে সংবাদ সংগ্রহ, কাভারেজ ও সম্প্রচার বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি কাজী জেবেল বলেন, সাংবাদিক নীতিমালা সংশোধনের দাবি দীর্ঘদিনের হলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। তিনি অভিযোগ করেন, সাংবাদিকদের সঙ্গে কোনো চূড়ান্ত আলোচনা ছাড়াই কমিশন নতুন একটি অনলাইন অ্যাপ চালু করেছে, যা মোটেও ইউজার ফ্রেন্ডলি নয় এবং ভবিষ্যতে আরও জটিলতা তৈরি করবে।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম বলেন, স্বল্প সময়ের মধ্যে অনলাইনে নিবন্ধনের মাধ্যমে সব সাংবাদিককে কার্ড ও স্টিকার দেওয়া বাস্তবসম্মত নয়। কমিশনকে আগের মতো সহজ পদ্ধতিতে কার্ড ও স্টিকার প্রদানের দাবি জানানো হয়েছে।
তিনি বলেন, নির্বাচন কমিশন সমস্যার কথা স্বীকার করে আশ্বাস দিয়েছে– আগামী রোববারের মধ্যেই, সম্ভব হলে তার আগেই এ সংকটের সমাধান করা হবে। সমাধান না হলে সাংবাদিক সংগঠনগুলো আবার বৈঠক করে পরবর্তী কর্মসূচি দেবে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩২ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪১ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে