স্ট্রিম প্রতিবেদক

জাতীয় সংসদে আনা একটি বিল নিয়ে বিরোধীদলীয় এমপি হাসনাত আব্দুল্লাহর আপত্তির জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আমার মনে হয় উনি সব পড়েছেন, কিন্তু বিলটা পড়েননি।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ এবং পুনঃপ্রচলন বিল-২০২৬ নিয়ে আলোচনায় তিনি এই মন্তব্য করেন। এর আগে বিলটি আইনমন্ত্রী নিজেই উত্থাপন করেন।
সংসদে বিলটি নিয়ে আপত্তি তুলে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, এই আইন পাশ হলে ২০০৯ সালের মানবাধিকার কমিশন আইন পুনঃপ্রচলন হবে। ওই আইনের প্রয়োগ কীভাবে হয়েছে তা ১৭ বছর ধরে সবাই দেখেছেন। ওই সময় বিরোধী দল ও মত দমনে মানবাধিকার কমিশনকে ব্যবহার করা হয়েছিল। বিএনপিকে দমনের বৈধতা উৎপাদন করেছিল সেই মানবাধিকার কমিশন। ২০০৯ সালের ওই আইন পুনঃপ্রচলন এবং ২০২৫ সালের অধ্যাদেশ রহিত করার মাধ্যমে জাতি আবার পেছনে ফিরে যাবে।
এর জবাবে আইনমন্ত্রী বলেন, আমার মনে হয় উনি সব পড়েছেন, কিন্তু বিলটা পড়েননি। এই বিলের প্রথম লাইনেই দেওয়া আছে– জাতীয় মানবাধিকার অধ্যাদেশ-২০২৫ বাস্তবায়নে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে অধিকতর পরামর্শ ও যাচাই-বাছাই প্রয়োজন, কিন্তু দেশে মানবাধিকার কমিশন যেন ফাঁকা না থাকে তাই ২০০৯ সালের আইনটা রিস্টোর করা হচ্ছে। কেউ যেন বলতে না পারে দেশে মানবাধিকার কমিশন নেই।
তিনি আরও বলেন, ‘সব পড়লাম, কিন্তু প্রথম লাইনটাই পড়লাম না… এই আইনটা আমরা ২০২৫ সালের অধ্যাদেশটি যাচাই-বাছাই করার জন্য এনেছি।’
এরপর সংসদ সদস্যদের কন্ঠভোটে বিলটি পাস হয়।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৫ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪৩ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে