স্ট্রিম প্রতিবেদক

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার (২৭ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। বেঞ্চের অপর সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ।
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাবেক বিচারপতি মানিক ও অধ্যাপক জামালকে আগামী ১৫ দিনের মধ্যে সুবিধাজনক সময়ে এক দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি চাইলে আদালত তা মঞ্জুর করেন। এই দুই আসামি বর্তমানে ভিন্ন ভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে সপ্তম শ্রেণির ছাত্র রাকিব হাসান হত্যা মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছিল। সরকারপতনের পর ২০২৪ সালের ২৪ আগস্ট সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী নীল দলের শিক্ষক হিসেবে পরিচিত অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন বর্তমানে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় কারাগারে রয়েছেন। গত ১১ মার্চ সকালে গুলিস্তান জিরো পয়েন্ট থেকে ‘বঙ্গবন্ধু শান্তি পদযাত্রা-২০২৬’ নামে একটি কর্মসূচি পালনের সময় তাঁকে গ্রেপ্তার করে পল্টন থানা-পুলিশ। নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ততা, রাষ্ট্রবিরোধী মিছিলে অংশ নেওয়া এবং রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত করার পাশাপাশি সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।
পরদিন ১২ মার্চ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম অধ্যাপক জামালের জামিন আবেদন নাকচ করেন। ওই দিন আসামিপক্ষ কারাবিধি অনুযায়ী ডিভিশন সুবিধার আবেদন করলে আদালত তা বিবেচনার নির্দেশ দেন। উল্লেখ্য, অধ্যাপক জামাল উদ্দীন গত বছরের ডিসেম্বরে ঢাবি ক্যাম্পাসে এবং গত ১৫ ফেব্রুয়ারি ধানমন্ডি ৩২ নম্বরে ‘গণকান্না’ কর্মসূচি পালন করতে গিয়ে বাধার মুখে পড়েছিলেন।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৭ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে