স্ট্রিম সংবাদদাতা

সম্পত্তি নিজেদের নামে লিখে না দেওয়ায় বৃদ্ধ মাকে দীর্ঘদিন নির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। নওগাঁর ধামইরহাট উপজেলায় খড়মপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার বৃদ্ধা মা চাঁদ সুলতানা (৬৫)। গ্রেপ্তার দুই ছেলে আব্দুল মমিন (৪৫) ও আব্দুল মুকিম (৩৫)। রোববার (১৪ জুন) দুপুরে দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।
নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, শনিবার বৃদ্ধা সুলতানা তার স্বামী-পরিত্যক্ত এক মেয়েকে সঙ্গে নিয়ে থানায় আসেন। তিনি দুই ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।
ধামইরহাট থানা-পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার ধামইরহাট থানার ওসি মিন্টু রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থলে যায়। স্থানীয়দের কাছ থেকে অভিযোগের সত্যতা সম্পর্কে প্রাথমিক তথ্য পাওয়া যায়। অপরাধ প্রতিরোধ ও ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করতে দুই অভিযুক্তকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সম্পত্তি ছেলেদের নামে লিখে দিতে রাজি না হওয়ায় তারা সুলতানাকে বাড়ি থেকে বের করে দেয়। দীর্ঘদিন ধরে দুই ছেলে বৃদ্ধার ওপর নানা ধরনের মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিল।
নির্যাতনের শিকার সুলতানা জানান, সন্তানদের অকথ্য গালিগালাজ আর সইতে পারছিলেন না। তাই অভিযোগ করেছেন থানায়। আইন অনুযায়ী ন্যায্য বিচার চান তিনি।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৮ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে