স্ট্রিম সংবাদদাতা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের (বাইক) সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। রোববার (২৮ জুন) বেলা ৩টার দিকে উপজেলার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের চা-ভাস্কর্য (চা-কন্যা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া এলাকার রমজান মিয়ার ছেলে সৌরভ (১৭) ও একই এলাকার তাজুল ইসলামের ছেলে নাঈম (১৭)। দুর্ঘটনায় গুরুতর আহত সাব্বির (২৫) একই এলাকার শহিদ আলীর ছেলে। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
দুর্ঘটনার সময় আরেক মোটরসাইকেলে থাকা বন্ধু রাকিব জানান, দুইটি মোটরসাইকেলে তিনজন হবিগঞ্জ থেকে শ্রীমঙ্গলে বেড়াতে আসছিলেন। নিহত দুই কিশোর ও আহত সাব্বির একটি মোটরসাইকেলে ছিলেন। শ্রীমঙ্গলে প্রবেশের সময় চা-ভাস্কর্য এলাকায় পৌঁছালে হঠাৎ বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাকিব ও নাইমকে মৃত ঘোষণা করেন। আহত সাব্বিরের অবস্থার অবনতি হওয়ায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
সাতগাঁও হাইওয়ে থানার ওসি মামুন রহমান জানান, দুর্ঘটনার পর হানিফ পরিবহনের বাসটি জব্দ করেছে পুলিশ। নিহত তরুণদের মরদেহ শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ গ্রহণের জন্য আবেদন করেছেন। বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৪ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪৩ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে