
আজারবাইজানে অনুষ্ঠেয় ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল ২০২৬-এ ‘জি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। গ্রুপটিতে ওয়েলস, পর্তুগাল, ইন্দোনেশিয়া, বুরুন্ডি ও ফিজি খেলবে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ২২ থেকে ৩১ অক্টোবর আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হবে এ আসর।
বিশ্বের ১৯৪টি দেশের অংশগ্রহণে আয়োজিত হচ্ছে এবারের প্রতিযোগিতা। ৩২টি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো।
বাংলাদেশের গ্রুপ পর্বের সূচি
২৪ অক্টোবর: ওয়েলস বনাম বাংলাদেশ
২৫ অক্টোবর: বাংলাদেশ বনাম পর্তুগাল
২৫ অক্টোবর: ইন্দোনেশিয়া বনাম বাংলাদেশ
২৬ অক্টোবর: বাংলাদেশ বনাম বুরুন্ডি
২৬ অক্টোবর: ফিজি বনাম বাংলাদেশ
.png)


-40e58c.jpeg)



