স্ট্রিম প্রতিবেদক

দীর্ঘ ৩৫ বছর পর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হচ্ছে আজ বৃহস্পতিবার। বেলা ২টা থেকে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ শুরু হয়। এর আগে সংসদ সদস্যদের সামনে ভোটের কার্যক্রম তুলে ধরে ব্রিফ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশের সংবিধানের ৪৮ অনুচ্ছেদ অনুযায়ী, সংসদ সদস্যগণ ভোট দেওয়ার মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করবেন। এ লক্ষ্যে ভোট গ্রহণ প্রক্রিয়ার শুরুতে বৈঠকে আপনাদের স্বাগত জানাচ্ছি।’
তিনি আরো বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনের আইন ১৯৯১ এর বিধান অনুযায়ী নির্বাচনে দুইজন প্রাথী প্রতিদ্বন্দ্বীতা করছেন।’ এরপর রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ এর ধারা-৯ অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের প্রস্তাবক এবং সমর্থকদের নাম ঘোষণা করেন।
এরপর ভোট প্রদানের নিয়ম বর্ণনা করেন সিইসি। নিয়ম বর্ণনা শেষে সকল সদস্যদের ভোট প্রদান শুরু করতে আহ্বান জানান সিইসি এ এম এম নাসির উদ্দিন।

.png)

জাতীয় সংসদে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকাল ৫টায় ভোটগ্রহণ শেষ হয়।
৭ মিনিট আগে
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামান সাজুর বড় ভাই সাহেব আলী সরদার বলেন, ‘চিকিৎসা শেষে কলকাতার একটি হোটেলে ছিল সাজু। তার ফেরার অপেক্ষায় ছিলাম আমরা। হঠাৎ জানতে পারি, ওই হোটেলে আগুন লেগেছে। এক আত্মীয়ের মাধ্যমে নিশ্চিত হই, আমার ভাই মারা গেছে। ভাইয়ের সেই ফেরাটা আর হলো না।’
২৫ মিনিট আগে
দীর্ঘ ৩৫ বছর পর আজ ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হচ্ছে। আজ বৃহস্পতিবার দুপুর ২টা থেকে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে এ ভোট শুরু হয়। ভোটের শুরুতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সকল সংসদ সদস্যদের মাঝে ভোটের কার্যক্রম তুলে ধরেন।
৩৩ মিনিট আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চলতি বছর ভর্তি হয়েছে ১ হাজার ২১ ডেঙ্গু রোগী। এর মধ্যে ৫৩৫ জনই চলতি আগস্ট মাসের ২০ দিনে। জুলাইয়ে ৩৬০ আর এর আগের ছয় মাসে ভর্তি হন বাকি ১২৬ জন।
১ ঘণ্টা আগে