স্ট্রিম প্রতিবেদক

চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ের টোংদে কুনমিং প্লাজায় শুক্রবার (২১ আগস্ট) শুরু হচ্ছে ‘মেকং-লানচান ফ্রুটস ফেস্টিভ্যাল ২০২৬’। এই উৎসবে দ্বিতীয়বারের মতো সহ-আয়োজক হিসেবে অংশ নিচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশের কয়েকটি প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশ নিচ্ছে। চীনের বাজারে দেশের তাজা ও শুকনো ফল, কৃষি এবং প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের নতুন বাণিজ্যিক সুযোগ তৈরিই এই অংশগ্রহণের মূল লক্ষ্য। এর মাধ্যমে বাংলাদেশি রপ্তানিকারকেরা সরাসরি বৈশ্বিক ক্রেতা, আমদানিকারক ও আন্তর্জাতিক ব্যবসায়ীদের সঙ্গে সংযোগ এবং ব্যবসায়িক অংশীদারত্ব গড়ার সুযোগ পাবেন।
মেকং-লানচান অঞ্চলের দেশগুলোর মধ্যে কৃষি বাণিজ্য সম্প্রসারণ, ফল উৎপাদন ও রপ্তানি সহযোগিতা জোরদারের উদ্দেশ্যে এই আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কাজ করছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এবং চীনের ইউনান প্রদেশের বাণিজ্য বিভাগের স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) ধারাবাহিকতায় এই আয়োজনে অংশ নিচ্ছে বাংলাদেশ। এই সমঝোতার আওতায় বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর জন্য ইউনানের নির্দিষ্ট এলাকায় ভাড়ামুক্ত বন্ডেড গুদাম ব্যবহারের সুযোগ, অফলাইন প্রদর্শনী স্থান, অনলাইন কমোডিটি প্ল্যাটফর্মে পণ্য প্রদর্শন এবং দ্রুত কাস্টমস ক্লিয়ারেন্সের মতো নানা বাণিজ্যিক সুবিধা নিশ্চিত করা হয়েছে।
প্রথমবার এই উৎসবে অংশ নিয়ে বাংলাদেশের কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরা হয়েছিল। চীনকে বিশ্বের অন্যতম বৃহৎ একটি ভোক্তাবাজার হিসেবে বিবেচনা করা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, সেখানে বাংলাদেশের আম, কাঁঠাল, লিচুসহ বিভিন্ন সম্ভাবনাময় ফল এবং প্রক্রিয়াজাত কৃষিপণ্যের রপ্তানি বৃদ্ধি ও বাজার সম্প্রসারণে এই আয়োজন অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।

.png)

টানা তিন মাস পর জুলাইয়ে মূল্যস্ফীতি ৯ শতাংশের নিচে নামলেও বাজারে তার প্রভাব মিলছে না। নিত্যপণ্যের পাশাপাশি জ্বালানি, বিদ্যুৎ, পরিবহন ও অন্যান্য সেবার উচ্চমূল্যে সংসার সামলাতে হিমশিম নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। মজুরি বৃদ্ধির হারের চেয়ে মূল্যস্ফীতি বেশি থাকায় কমছে সার্বিক ক্রয়ক্ষমতা।
২১ ঘণ্টা আগে
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৮ হাজার ৪৮৮ কোটি ৭১ লাখ টাকা এবং প্রকল্প ঋণ থেকে ৯৩৬ কোটি ৩৮ লাখ টাকা।
১ দিন আগে
বাংলাদেশ ও ভারতের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করতে ডিজিটাল রূপান্তর এবং অবকাঠামো বিনিয়োগ ও অর্থায়ন নিয়ে দুটি যৌথ ব্যবসায়িক টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে ভারতের ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)।