স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর কারওয়ানবাজার-এফডিসি রেল ক্রসিংয়ে একটি পণ্যবাহী ট্রেন বিকল হয়ে এক ঘণ্টার বেশি সময় আটকে ছিল। এতে দুই পাশে দীর্ঘ জ্যাম দেখা দেয়, ভোগান্তিতে পড়েন অফিসগামীরা।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ট্রেনের ইঞ্জিন বিকল হয়। আটকে থাকে ৯টার পর পর্যন্ত।
এ সময় অনেককেই এফডিসির সামনে ইউটার্ন নিয়ে সাতরাস্তা ও মগবাজারমুখী রাস্তা দিয়ে বিকল্প উপায়ে গন্তব্যে যেতে দেখা গেছে।
দীর্ঘসময় ট্রেনটি ক্রসিং আটকে রাখলেও হাতিরঝিল থেকে কারওয়ানবাজারমুখী রাস্তাটিতে ট্রাফিকে কোনো সতর্কতা অথবা রাস্তা সাময়িক বন্ধ রয়েছে এমন কোনো বার্তা দিতে সংশ্লিষ্ট কাউকে দেখা যায়নি।
অব্যবস্থাপনায় ক্ষোভপ্রকাশ করেন সাজিদ রহমান নামের একজন মোটরসাইকেলচালক। এফডিসির সামনে ইউটার্ন নেয়ার সময় তিনি বলেন, ‘এতক্ষণ ধরে ট্রেনটি আটকে আছে। অথচ যারা এই ক্রসিংয়ের দিকে আসছে তাঁদের হাতিরঝিলের মোড় থেকে জানালেই হতো যে রাস্তা বন্ধ।’
সাজিদ জানান অফিস যাওয়ার পথে মোটরসাইকেলে একজন যাত্রী তুলেছিলেন। এখন যাত্রীর তাড়া থাকায় তাকে বাধ্য হয়ে মগবাজার মোড় হয়ে বাংলামোটর দিয়ে যেতে হচ্ছে।
এই পথে দীর্ঘক্ষণ আটকে থাকা অনেক যাত্রীকে বাধ্য হয়ে যানবাহন থেকে নেমে হেঁটে কারওয়ান বাজার মোড়ের দিকে যেতে দেখা যায়।
প্রায় এক ঘণ্টা পর কমলাপুর থেকে আসা একটি রিলিফ ইঞ্জিন পণ্যবাহী ট্রেনটিকে উদ্ধার করে। সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী সকাল ৯টার কিছুক্ষণ পর থেকে ক্রসিং দিয়ে যান চলাচল শুরু হয়েছে।

.png)

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চলতি বছর ভর্তি হয়েছে ১ হাজার ২১ ডেঙ্গু রোগী। এর মধ্যে ৫৩৫ জনই চলতি আগস্ট মাসের ২০ দিনে। জুলাইয়ে ৩৬০ আর এর আগের ছয় মাসে ভর্তি হন বাকি ১২৬ জন।
১৮ মিনিট আগে
দীর্ঘ ৩৫ বছর পর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হচ্ছে আজ বৃহস্পতিবার। বেলা ২টা থেকে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ শুরু হয়। এর আগে সংসদ সদস্যদের সামনে ভোটের কার্যক্রম তুলে ধরে ব্রিফ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
২৪ মিনিট আগে
চাঁদা আদায় ও শ্রমিকদের মারধরকে কেন্দ্র করে দুটি শ্রমিক সংগঠনের বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জের সব রুটে বাস ও ট্রাক চলাচল বন্ধ হয়ে গেছে। এতে তিনটি সড়কে শত শত যানবাহন আটকা পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল থেকে একটি শ্রমিক সংগঠনের সদস্যরা কর্মবিরতি পালন ও যানবাহন চলাচলে