ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬০ হাজার ছাড়াল

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ১৯
ডেঙ্গু। স্ট্রিম গ্রাফিক
ডেঙ্গু। স্ট্রিম গ্রাফিক

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৩২। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬০ হাজার ৩৭৯ জনে পৌঁছেছে। আর এ রোগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৮।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল আটটা থেকে এর আগের ২৪ ঘণ্টার এই পরিসংখ্যান দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু-সংক্রান্ত প্রতিবেদন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এই সময়ের মধ্যে ভর্তি হওয়া ১ হাজার ২৩২ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৮৭, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৫৫, ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ৩৬৫, বরিশালে ১৫৪, চট্টগ্রামে ১১৭, খুলনায় ১৪৮, ময়মনসিংহে ৫২, রাজশাহীতে ৭০, রংপুরে ৫৭ এবং সিলেটে ২৭ রয়েছেন।

বিষয়:

ডেঙ্গু
Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত