ইউএনবি

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ঢাকা। আজ বৃহস্পতিবার সকাল সকাল ৯টা ১৩ মিনিটে রাজধানী ঢাকার বাতাসের বায়ুমান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) ছিল ২৭১, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
একিউআই প্রতিবেদন অনুযায়ী, আজ ঢাকার বাতাসকে ‘খুবই অস্বাস্থ্যকর’ শ্রেণিভুক্ত করা হয়েছে, যা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
দূষিত শহরের তালিকায় দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে কিরগিজস্তানের বিশকেক (একিউআই ২১৫), পাকিস্তানের করাচি (২০৮) এবং ভারতের কলকাতা (২০০)।
একিউআই স্কেল অনুযায়ী, ৫০ থেকে ১০০ হলে বাতাসকে ‘মাঝারি মানের’ ধরা হয়, যা সাধারণত সহনীয় হলেও সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে থাকা এড়িয়ে চলতে বলা হয়। ১০১ থেকে ১৫০ হলে তা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়, যা মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
একিউআই প্রতিদিনের বাতাসের মান সম্পর্কে ধারণা দেয় এবং বাতাস কতটা পরিষ্কার বা দূষিত, সেই সঙ্গে সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকির বিষয়টিও তুলে ধরে। বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় পাঁচটি প্রধান দূষক-পিএম১০ ও পিএম২.৫ (বস্তুকণা), নাইট্রোজেন ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই-অক্সাইড এবং ওজোনের মাত্রার ভিত্তিতে।
প্রসঙ্গত, ঢাকা দীর্ঘদিন ধরেই তীব্র বায়ুদূষণের সমস্যায় ভুগছে। সাধারণত শীতকালে বাতাসের মান খারাপ হয় এবং বর্ষা মৌসুমে কিছুটা উন্নতি ঘটে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাবে, প্রতি বছর বিশ্বে প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যুর জন্য বায়ুদূষণ দায়ী। এর মধ্যে স্ট্রোক, হৃদ্রোগ, দীর্ঘমেয়াদি শ্বাসকষ্টজনিত রোগ, ফুসফুস ক্যানসার এবং তীব্র শ্বাসতন্ত্রের সংক্রমণ অন্যতম।

গুম, খুন এবং জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সেনাবাহিনীর ১৫ কর্মকর্তার বিচার প্রচলিত ‘সেনা আইনে’ করার দাবি জানিয়েছে আসামিপক্ষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আইন সংশোধন করে তাদের বিচার শুরু করাকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ এবং ‘সেনা আইনের সঙ্গে সাংঘর্ষিক’ বলেও আখ্যা দিয়েছে
১ ঘণ্টা আগে
বাগেরহাটের রামপালে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে বর-কনেসহ ১৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৯ জন। নিহতদের মধ্যে বর ও কনের পরিবারের নারী-শিশুসহ ১২ সদস্য রয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে মোংলা-খুলনা মহাসড়কে রামপালের বেলাইব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে পাঁচটি কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) গঠিত কমিটিগুলো হলো- সংসদের কার্য উপদেষ্টা কমিটি, সংসদ কমিটি, বিশেষ কমিটি, বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি এবং বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটি।
৪ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে আন্দোলন দমনের উদ্দেশ্যে তৎকালীন সরকারের শীর্ষ পর্যায় থেকে বৈঠক করে ছাত্র-জনতাকে ‘শেষ করে দেওয়ার’ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য এসেছে।
৪ ঘণ্টা আগে