স্ট্রিম সংবাদদাতা

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের স্থাপত্য ইতিহাসের এক অনন্য নিদর্শন সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া শাহী জামে মসজিদ। মুঘল স্থাপত্যরীতিতে নির্মিত এই মসজিদটি যেমন তার নান্দনিক সৌন্দর্যের জন্য পরিচিত, তেমনি একে ঘিরে প্রচলিত এক ‘ট্র্যাজিক’ লোককাহিনী পর্যটকদের দারুণভাবে আকর্ষণ করে।
লোকমুখে প্রচলিত রয়েছে, এই মসজিদের নির্মাণশৈলী এতটাই অনবদ্য ছিল যে, কারিগর যাতে আর কোথাও এমন নকশা করতে না পারেন, সেজন্য তাঁর হাত কেটে দিয়েছিলেন তৎকালীন জমিদার।
১২৭০ বঙ্গাব্দে (১৮৬৩ খ্রিষ্টাব্দ) তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে মসজিদটি নির্মাণ করেন প্রভাবশালী জমিদার খান বাহাদুর কাজী সালামতউল্লাহ। কলকাতার ‘সিন্দুরে পট্টি’ মসজিদের আদলে নির্মিত এই স্থাপনাটি স্থানীয়ভাবে ‘মিয়ার মসজিদ’ নামেও সমধিক পরিচিত।
স্থাপত্যশৈলী পর্যালোচনায় দেখা যায়, প্রায় এক একর জমির ওপর দাঁড়িয়ে থাকা এই মসজিদে চুন-সুরকি ও চিটাগুড়ের মজবুত গাঁথুনি ব্যবহার করা হয়েছে। ছাদের ওপর রয়েছে ৬টি বড় গম্বুজ এবং চার কোণে ও চারপাশে সুউচ্চ ২০টি মিনার মসজিদটিকে দিয়েছে এক রাজকীয় রূপ। ১২টি পিলারের ওপর দাঁড়িয়ে থাকা এই মসজিদে ৭টি প্রবেশদ্বার রয়েছে। পাশে রয়েছে বিশাল এক দিঘি, যা মসজিদের সৌন্দর্যকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
বর্তমানে মসজিদটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি সংরক্ষিত পুরাকীর্তি। অধিদপ্তরের খুলনা বিভাগীয় আঞ্চলিক পরিচালক মো. মহিদুল ইসলাম জানান, মুঘল স্থাপত্যের এই অমূল্য নিদর্শনটি রক্ষায় সরকার অত্যন্ত সচেতন এবং নিয়মিত তদারকির মাধ্যমে এর স্থায়িত্ব নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হচ্ছে।
প্রতিদিন শত শত দর্শনার্থী ও ইতিহাসপ্রেমী এই মসজিদটি দেখতে ভিড় জমান। কেউ নামাজ পড়তে, আবার কেউবা কেবল সাড়ে তিন শতকের এই রহস্যময় স্থাপত্যের সাক্ষী হতে ছুটে আসেন সাতক্ষীরার এই নিভৃত জনপদে।

দুর্নীতির মামলায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, গুম-খুন ও বিপুল দুর্নীতির অভিযোগ রয়েছে।
১ ঘণ্টা আগে
হামের উপসর্গে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৫৬০ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯২ শিশু। এই পর্যন্ত মোট মারা গেছে ৬৫২ শিশু।
১ ঘণ্টা আগে
দুবাইয়ে গ্রেপ্তার বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দ্রুতই দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
১ ঘণ্টা আগে
দুর্নীতির মামলায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলার সূত্র ধরে ইন্টারপোলের সহায়তায় দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। রোববার (১৪ জুন) পুলিশ সদর দপ্তরের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে