স্ট্রিম প্রতিবেদক

ঈদের পর আগামী জুনে মানবতাবিরোধী অপরাধের দুটি মামলার রায় ঘোষণার আশা প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। একই সঙ্গে গুম, খুন ও ক্রসফায়ারের ১৫০টি মামলার তদন্ত অগ্রাধিকার ভিত্তিতে শুরু হয়েছে বলে তিনি জানিয়েছেন।
রোববার (২৪ মে) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর এসব কথা বলেন। ট্রাইব্যুনালের বিচারকাজের হালনাগাদ তথ্য তুলে ধরে তিনি বলেন, 'আমাদের ট্রাইব্যুনালে বর্তমানে ২২টি মামলার বিচার চলমান রয়েছে। রায়ের জন্য অপেক্ষমাণ আছে দুটি মামলা। আশা করি ঈদের পরই এসব মামলার রায় হয়ে যাবে।'
তদন্তের অগ্রগতি বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, '৩১টি মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। এ ছাড়া অগ্রাধিকার ভিত্তিতে আমরা গুম-খুন এবং ক্রসফায়ারের ১৫০টি মামলার তদন্ত হাতে নিয়েছি। এরই মধ্যে এসব কাজ শুরু হয়েছে।'
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, 'জুলাই গণ-অভ্যুত্থানের সময় নরসিংদী, যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, রাজশাহীসহ দেশের যেসব স্থানে সবচেয়ে বেশি হত্যাযজ্ঞের ঘটনা ঘটেছে, সেসব মামলার তদন্তে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি।'
দ্রুত বিচার শুরুর আশা প্রকাশ করে আমিনুল ইসলাম বলেন, 'এ ক্ষেত্রে আমরা তদন্ত কর্মকর্তাদের সঙ্গে আমাদের প্রসিকিউশন টিমকে অন্তর্ভুক্ত করে বিশেষ তদন্তের ব্যবস্থা করেছি। আশা করি খুব দ্রুতই এসব প্রতিবেদন দিয়ে আমরা বিচারের পর্যায়ে নিতে পারব ইনশাল্লাহ।'
প্রসঙ্গত, জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং রামপুরার একটি মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রয়েছে। এর মধ্যে একটি মামলা ট্রাইব্যুনাল-১ এ এবং আরেকটি ট্রাইব্যুনাল-২ এ অপেক্ষমাণ।

.png)

ঢাকার অদূরে আশুলিয়ায় চলন্ত বাসে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে সড়কে ব্যারিকেট দিয়ে ওই নারীকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগীর মামলায় বাসটির চালক, চালকের সহকারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
৩২ মিনিট আগে
রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালু হয়েছে। রোববার (২৬ জুলাই) রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ফ্লাইট উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুর শহরে ডাম্প ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে চৌধুরী রুবেল (৩০) নিহত হয়েছেন। রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শহরের মজু চৌধুরীর হাট সড়কে যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বর্ষার মেঘে ঢাকা আকাশ। কখনো ঝুম বৃষ্টি তো আবার রোদ। মেঘলা আকাশের নিচে উত্তাল সাগর। বিশাল ঢেউ আছড়ে পড়ছে বালুচরে। সেই ঢেউয়ের সঙ্গে আনন্দে মেতে উঠেছেন পর্যটক। বর্ষার আবহে যেন নতুন রূপে সেজেছে কক্সবাজার সমুদ্রসৈকত।
৩ ঘণ্টা আগে