শিল্পকলা একাডেমির আয়োজন/নৃত্যের ছন্দে শেষ হলো ‘নজরুল নৃত্য উৎসব’
বিদ্রোহ, প্রেম, সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টিকে নৃত্যের ছন্দে তুলে ধরার মধ্য দিয়ে শেষ হলো দুই দিনের ‘নজরুল নৃত্য উৎসব ২০২৬’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে এ উৎসবের পর্দা নামে।
স্ট্রিম প্রতিবেদকঢাকা
-7c29dd.jpeg)
-8c5630.jpeg)
সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন (শেখ রেজাউদ্দিন আহমেদ) এবং একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান।
-c826cd.jpeg)
-741612.jpeg)
মঞ্চে চট্টগ্রামের ‘ওড়িশী অ্যান্ড টেগোর ড্যান্স মুভমেন্ট সেন্টার’ পরিবেশন করে ‘শ্যাম সুন্দর গিরিধারী’। রাঙামাটির ‘রিপরিপ শিল্পীগোষ্ঠী’ নাচে ‘হলুদ গাঁদার ফুল’ গানের সঙ্গে। বগুড়ার ‘আমরা কজন শিল্পীগোষ্ঠী’র পরিবেশনায় ছিল ‘দূর দ্বীপ বাসিনী’।
-e5dcae.jpeg)
-f805fd.jpeg)
আয়োজকেরা জানান, নজরুলের গানে ও কবিতায় থাকা বিদ্রোহ, প্রেম, সাম্য ও মানবতার চেতনাকে দর্শকের সামনে তুলে ধরাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। এই উৎসবের মধ্য দিয়ে নজরুলের বহুমাত্রিক সৃষ্টিজগতের সঙ্গে নৃত্যের এক সৃজনশীল মেলবন্ধন তৈরি হলো।
.png)
-7c29dd-256x144.webp)





