
নভেম্বরের মাঝামাঝি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, ধাপে ধাপে ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ হবে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন ইসি মাছউদ। তিনি আরও বলেন, সরকার পরিবর্তন না করলে বিদ্যমান আইনে আমরা স্থানীয় নির্বাচন সম্পন্ন করব।
ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে রোববার (১৩ সেপ্টেম্বর) থেকে বৈঠক করছে কমিশনাররা। সোমবার বৈঠকের মাঝখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন মাছউদ। এ সময় তিনি জানান, বৈঠক শেষে ইসি সচিব আখতার আহমেদ ব্রিফ করবেন।
স্থানীয় সরকারের চারটি প্রতিষ্ঠানের নির্বাচনকে সামনে রেখে গত ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ইসি। সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের জন্য চূড়ান্ত করা কেন্দ্রের সংখ্যা ৯৮ হাজার ১৯৬টি।
এর মধ্যে শুধু ইউপি নির্বাচনে চূড়ান্ত ভোটকেন্দ্র ৪৬ হাজার ৩৯৭টি। এতে ২ লাখ ২ হাজার ১৫৯টি স্থায়ী ও অস্থায়ী ভোটকক্ষ থাকবে ১৩ হাজার ৫৮০টি। সিটি করপোরেশন নির্বাচনের জন্য ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে ৫ হাজার ১৫১টি। এতে স্থায়ী ২৩ হাজার ১০৭টি এবং ১ হাজার ৯৫৮টি অস্থায়ী ভোটকক্ষ থাকবে।
উপজেলা পরিষদের জন্য ৪১ হাজার ৪৬৬ কেন্দ্রে ২ লাখ ১৯ হাজার ৮২২টি স্থায়ী এবং ১৩ হাজার ৪৮৩টি অস্থায়ী ভোটকক্ষ থাকবে। আর পৌরসভা নির্বাচনে ভোটকেন্দ্র থাকবে ৫ হাজার ২০২টি, যেখানে ২৪ হাজার ৭৬৯টি স্থায়ী এবং ১ হাজার ১৯৭টি অস্থায়ী কক্ষ থাকবে।
.png)

-7c29dd-256x144.webp)





