নোয়াখালীতে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল, আটক ৩
স্ট্রিম সংবাদদাতা নোয়াখালী
-b7908a-480x270.webp)
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতাকর্মীরা। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে পৌরসভার রসিদ কলোনি এলাকায় এ মিছিল হয়। পরে এর একটি ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
ভিডিও ফুটেজে দেখা যায়, মিছিলটি যুবলীগের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক একরামুল হক বিপ্লবের নেতৃত্বে স্থানীয় হোয়াইট হল এলাকা থেকে শুরু হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহানের বাসার সামনে গিয়ে শেষ হয়।
নোয়াখালী মডেল থানার ওসি নজরুল ইসলাম বলেন, যুবলীগের মিছিলের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তবে আটকের বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করেননি তিনি।
.png)

-7c29dd-256x144.webp)




