ডাকসু সংগ্রহশালায় থাকা জিন্নাহর ৩টি ছবি ভাঙলেন সাবেক ভিপিপ্রার্থী তৈয়ব
স্ট্রিম সংবাদদাতাঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় প্রদর্শিত পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি ভেঙে ফেলেছেন সাবেক ভিপিপ্রার্থী আবু তৈয়ব হাবিলদার। ছবিগুলো ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী বলে দাবি করেন তিনি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ডাকসু সংগ্রহশালায় গিয়ে ছবিটির ফ্রেম ভেঙে তা ছিঁড়ে ফেলেন তিনি। আবু তৈয়ব ডাকসু নির্বাচন-২০২৫ এর আলোচিত বয়োজ্যেষ্ঠ সহসভাপতি (ভিপি) প্রার্থী এবং বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
ভেঙে ফেলা ছবিগুলোর মধ্যে ছিল ১৯৪৮ সালের ২১ মার্চ রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) জিন্নাহর উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণার ছবি, ১৯৪০ সালের লাহোরে অনুষ্ঠিত নিখিল ভারত মুসলিম লীগের বার্ষিক সম্মেলনের গ্রুপ ছবি এবং ১৯৭০ সালের নির্বাচন সংক্রান্ত পাকিস্তানের ‘ডন’ পত্রিকার পেপার কাটিং। গত ১৩ সেপ্টেম্বর ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমার তত্ত্বাবধানে সংস্কার শেষে সংগ্রহশালাটি উদ্বোধন করা হয়েছিল।
সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল)। ছাত্রদলের বিবৃতিতে অভিযোগ করা হয়, ডাকসু পরিষদ মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির প্রতি তাদের অনুরাগ জাহির করছে। ছবি ভাঙার পর আবু তৈয়ব বলেন, যিনি উর্দুকে চাপিয়ে দিয়ে ভাষা আন্দোলনের পথ তৈরি করেছিলেন, তার ছবি ডাকসুতে থাকতে পারে না।
এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ডাকসু সংগ্রহশালায় জিন্নাহ ও তৎকালীন ছাত্রসংঘ নেতা আব্দুল মালেকের ছবি প্রদর্শনের বিষয়টি দৃষ্টিগোচর হয়েছে। ভাষা আন্দোলন ও স্বাধীনতার ইতিহাসের সঙ্গে সাংঘর্ষিক ব্যক্তিদের ছবি প্রদর্শন গ্রহণযোগ্য নয় উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে প্রশাসন।
.png)

-7c29dd-256x144.webp)





-b7908a-256x144.webp)