স্ট্রিম প্রতিবেদক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া বাংলাদেশ ও ভারত—দুই দেশের জন্যই ক্ষতিকর বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, শুরুটা কিন্তু বাংলাদেশ থেকে হয়নি। এখন রাজনৈতিক বিষয়ের ভেতরে চলে এসেছে। দুদেশের কারও জন্যই বিষয়টি ভালো হয়নি।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন সালেহউদ্দিন।
তিনি বলেন, ‘ক্রয় কমিটির বৈঠকে খেলা নিয়ে একটি শব্দও উচ্চারিত হয়নি। অর্থনৈতিক ক্ষেত্রে যেটা দরকার এবং যৌক্তিকভাবে আমরা যে সিদ্ধান্ত নিচ্ছি, সেটা অর্থনীতির সঙ্গে অন্তত আমাদের ক্রয়ের ব্যাপারে কোনো প্রভাব পড়বে না।’ এক প্রশ্নের জবাবে সালেহউদ্দিন বলেন, ‘পারস্পরিক সম্পর্কের বিষয়ে আমি বলতে পারব না। পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, তিনি ভালো বলতে পারবেন।’
আপনি সেদিন বলছিলেন ভারত প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য কাজ চলছে। এরই মধ্যে মোস্তাফিজ ইস্যু সামনে এলো। আমাদের নির্বাচনের দুই মাস আগে এমন ঘটনা রাজনৈতিক কিনা, প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, ‘আপনি পরিপ্রেক্ষিতটা দেখেন। শুরুটা কিন্তু বাংলাদেশ থেকে করা হয়নি। এটা আপনি স্বীকার করবেন, শুরুটা বাংলাদেশ করেনি।’
তিনি বলেন, ‘ক্রিকেটারদের আমরা অ্যাম্বাসেডর বলি। মোস্তাফিজুর রহমান একজন ভালো খেলোয়াড়। তাঁকে যারা নিয়েছিল, তারা পর্যালোচনা করেই নিয়েছিল। দয়া-দাক্ষিণ্য করে তো নেওয়া হয়নি। ওরা হঠাৎ করে বন্ধ করে দেবে– একটি কারণে এটি খুব দুর্ভাগ্যজনক। এটার সিকুয়েল যেটা হয়েছে, সেগুলো আনফরচুনেট। আমি বলি দুঃখজনক।’
আরেক প্রশ্নের উত্তরে সালেহউদ্দিন বলেন, ‘আমি বলি এটা আর… করবে না। হিটলারের সময় তো অলিম্পিক হয়েছিল, তাই না? পৃথিবীর লোকজন যায়নি? হিটলারকে ঘৃণা করতে সবাই কিন্তু গিয়েছিল। আমার মনে হয়, একটি ইমোশনের সঙ্গে কাজ হয়েছে। এটা দুই পক্ষ একটু বিবেচনা করলে সমাধান হবে। আমাদের সম্পর্ক—রাজনৈতিক বলুন আর অর্থনৈতিক, আমরা চাই না কোনোভাবেই বাধাগ্রস্ত হোক।’
সালেহউদ্দিন আরও বলেন, ‘বাংলাদেশ যে প্রতিক্রিয়া দেখিয়েছে, এটা কমপ্লিটলি রোবাস্ট (বলিষ্ঠ), এটাই অ্যাপ্রোপ্রিয়েট (যথাযথ)। এই ধরনের অ্যাকশন যদি কেউ শুরু করে, সেটার একটা রিঅ্যাকশন হবে। এটা (মোস্তাফিজকে বাদ দেওয়া) তো ঠিক হয়নি ওদের (ভারত)।’
বর্তমান সরকারের আমলেই দুই ভাগ হচ্ছে এনবিআর
৩১ ডিসেম্বরের মধ্যে এনবিআর দুই ভাগ করার কথা ছিল। কিন্তু সেটা হয়নি—এ বিষয়ে আপনার অভিমত কী? এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ফেব্রুয়ারির ১২ তারিখের মধ্যে হবে। সব ফরমালিটিজ সম্পন্ন। ছোটখাট কিছু বিষয় আছে, এগুলো ঠিক করে অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই এটা হবে।’

নোয়াখালীর সেনবাগে প্রকাশ্য স্থানে গাঁজা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আরাফাত হোসেন ফাহিম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (১০ জুন) রাতে লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর খাইয়ারা রাস্তার মাথা এলাকায় থেমে থাকা ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছে। স্থানীয়সহ আহত হয়েছেন আরও আটজন। তাদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে যুবদল নেতা মনির খানের (৩৮) মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের সঙ্গে স্বজনের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।
১১ ঘণ্টা আগে