স্ট্রিম সংবাদদাতা

নীলফামারীর সৈয়দপুরে পুলিশ সদস্যদের মারধর করে প্রতারণা মামলার আসামি মহসিন আলী মন্টুকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক রোডে এ ঘটনা ঘটে।
মন্টু শহরের মুন্সিপাড়ার বাসিন্দা ও খালেদ মার্কেটে তাঁর গার্মেন্টস ব্যবসা রয়েছে। মন্টুর সহযোগীদের মারধরে আহত হয়েছেন নারায়ণগঞ্জ থেকে অভিযানে আসা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্য এসআই মফিজুর রহমান, মোস্তাফিজুর রহমান, রোকনুজ্জামান, কনস্টেবল সত্যেন্দ্রনাথ ও তাদের গাড়িচালক হাসান মিয়া।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাদা পোশাকে পিবিআইয়ের সদস্যরা মন্টুকে তাঁর ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করেন। এ সময় ভুয়া ডিবি ধরে নিয়ে যাচ্ছে বলে চিৎকার করেন তিনি। আশেপাশের লোকজন এসে মারধর করে মন্টুকে নিয়ে যায়। হামলাকারীরা পুলিশের মাইক্রোবাসে ভাঙচুর চালান।
সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম রেজা জানান, নারায়ণগঞ্জ থেকে পিবিআইয়ের তিন এসআই ফতুল্লা থানার প্রতারণার মামলার আসামিকে গ্রেপ্তার করতে সৈয়দপুরে আসেন। সাদা পোশাকে তারা আসামিকে গ্রেপ্তার করলে অনাকাঙ্ক্ষিত এ ঘটনা ঘটে। খবর পেয়ে বাড়তি ফোর্স তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়।
নারায়ণগঞ্জ পিবিআইয়ের এসপি মোস্তফা কামাল জানান, তাদের একটি টিম নিয়মিত মামলার আসামি ধরতে গিয়ে নীলফামারীর সৈয়দপুরে মারধরের শিকার হয়েছেন। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

.png)

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। বুধবার (২৪ জুন) চীনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনের সাইডলাইনে এ সাক্ষাৎ হয়।
১৫ মিনিট আগে
চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করবেন।
২ ঘণ্টা আগে
খুলনার কয়রা উপজেলার উপর দিয়ে বয়ে চলা এক সময়ে খরস্রোতা কপোতাক্ষ নদ এখন মৃতপ্রায়। দুই দফায় ৮১৭ কোটি টাকা ব্যয়ে খননের পরও নাব্যতা ফেরেনি নদটিতে। এখন তৃতীয় দফায় খনন চলমান, যা শেষ হবে আগামী ৩০ জুন। এর পরও নদের নাব্যতা ফেরা নিয়ে সন্দিহান পরিবেশকর্মী ও স্থানীয় বাসিন্দারা।
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়েছে। বুধবার (২৪ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহসীন রশিদ রিটটি করেন। এতে আইন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
২ ঘণ্টা আগে