স্ট্রিম সংবাদদাতা

ঝিনাইদহের শৈলকুপায় পেঁয়াজ তোলার সময় বজ্রপাতে দুই চাষির মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চারজন। শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার উমেদপুর ইউনিয়নের খড়িবাড়িয়াতে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- খড়িবাড়িয়ার প্রকাশ বিশ্বাসের ছেলে অপু বিশ্বাস (২২) ও সুনিল বিশ্বাসের ছেলে সমির বিশ্বাস (৪০)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক এহতেশাম শহীদ জানান, দুপুর সোয়া ১২টার দিকে ছয়জনকে হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। বাকিরা চিকিৎসা নিচ্ছেন।
নিহতদের স্বজন, পুলিশ ও স্থানীয়রা জানান, মাঠে পেঁয়াজ তুলছিলেন চাষিরা। হঠাৎ ঝড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় বজ্রপাত। এ সময় ছয় কৃষক আহত হন।
প্রতিবেশী বিষ্ণু কুমার জানান, বাবার সঙ্গে পেঁয়াজ তুলতে যান সমির বিশ্বাস। তাদের পাশের খেতে পেঁয়াজ তুলছিলেন অপু বিশ্বাসসহ কয়েকজন। বজ্রপাত শুরু হলে বিষ্ণু কুমার বাড়ি ফেরার সময় জমিতে কয়েকজনকে পড়ে থাকতে দেখেন। পরে লোকজন ডেকে নিয়ে তাদের হাসপাতালে নেন।
থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুর রহমান জানান, প্রশাসনের পক্ষ থেকে তারা হতাহতদের পরিবারকে সহযোগিতা করবেন।

.png)

বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়ার প্রথম দিন তিনটি স্থলবন্দর দিয়ে প্রায় ১৫৬ টন কাঁচামরিচ আমদানি হয়েছে। সোমবার (৩ আগস্ট) সাতক্ষীরার ভোমরা, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ও দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে এসব মরিচের চালান দেশে আসে।
৮ ঘণ্টা আগে
দেশে চলমান গ্যাস সরবরাহ সংকটের কারণে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। এতে গ্যাসভিত্তিক বেশ কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে এবং চালু থাকা কেন্দ্রগুলোও চলছে আংশিক সক্ষমতায়।
৮ ঘণ্টা আগে
রাজধানীর জলসিঁড়ি আবাসন এলাকায় আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের (এআইআইআই) উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থী ও কক্সবাজারের আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য প্রায় ১ কোটি ৭৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। সোমবার (৩ আগস্ট) অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) যৌথভাবে এ ঘোষণা দেয়।
৯ ঘণ্টা আগে