
নাটোর সদর উপজেলায় সাড়ে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সন্দেহভাজন শরিফুল ইসলামকে (৪৬) পিটুনি নিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
গত মঙ্গলবার ধর্ষণের ওই ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হওয়ার পর বুধবার (৩ জুন) রাত ৯টার দিকে ফুসকা ব্যবসায়ী শরিফুলকে থানায় হস্তান্তর করা হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় শিশুটি বাড়ি থেকে একটু দূরে ফসলের মাঠে খেলা করছিল। পাশ দিয়ে যাওয়ার সময় শরিফুল বাসায় পৌঁছে দেওয়া কথা বলে শিশুটিকে কৌশলে একটি ঘাসের জমিতে নিয়ে যান। সেখানে শিশুকে ধর্ষণের পর কাউকে না জানাতে হুমকি দেন শরিফুল।
ওসি আরও জানান, শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরলে পরিবারের সদস্যরা কারণ জানতে চান। পরে বিষয়টি জানতে পারেন। তবে স্বজনরা ঘটনাটি কাউকে না জানিয়ে শিশুটিকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে। বুধবার সন্ধ্যায় বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা শরিফুলকে বাড়ি থেকে ধরে মারধর করে। পরে পুলিশের কাছে হস্তান্তর করে।
শিশুটিকে রাতেই শারীরিক পরীক্ষার জন্য নাটোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, শরিফুলের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।
.png)

নীলফামারীর সৈয়দপুরে পুকুর থেকে একটি তাজা (সক্রিয়) গ্রেনেড উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের শ্বাসকান্দর ডাঙ্গাপাড়ার একটি পুকুর থেকে এটি উদ্ধার করা হয়।
৪ ঘণ্টা আগে-ab4e20.jpeg)
ঢাকার সাভারে সাত বছরের মাদ্রাসাছাত্রকে বলাৎকারের মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ পর্যন্ত দুজন আসামি গ্রেপ্তার করা হলো। দুজনই অপ্রাপ্তবয়স্ক। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গাজীপুরের কালিয়াকৈর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি সাইদুল ইসল
৫ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাসের সরবরাহ ব্যাহত হলেও প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশীয় শিল্প ও কলকারখানা সচল রাখতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
৬ ঘণ্টা আগে
কক্সবাজারে প্রতারণার কাজে ব্যবহৃত দুই হাজার আইফোন ও শতাধিক ল্যাপটপসহ ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অনলাইন প্রতারণার মাধ্যমে দেশ-বিদেশ থেকে টাকা হাতানোর অভিযোগে সাইবার সিকউরিটি আইনে তাদের গ্রেপ্তার করা হয়।
৭ ঘণ্টা আগে