গণিত অলিম্পিয়াড ছড়িয়ে দিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ১৯: ৩৬
আন্তর্জাতিক অলিম্পিয়াডের বিজয়ী বাংলাদেশি শিক্ষার্থীরা বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: পিএমও

দেশে গণিতচর্চা ও গণিত অলিম্পিয়াডের কার্যক্রম আরও ছড়িয়ে দিতে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) আন্তর্জাতিক ও ইউরোপীয় গণিত অলিম্পিয়াডের পদকজয়ী শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।

সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও) ও ইউরোপীয় বালিকা গণিত অলিম্পিয়াডে (ইজিএমও) পদক অর্জনকারীদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। মেধাবী শিক্ষার্থীদের বিকাশ ও বিজ্ঞানভিত্তিক জ্ঞানচর্চাকে দেশের সমৃদ্ধির জন্য অপরিহার্য হিসেবে অভিহিত করেন তিনি।

সাক্ষাৎকালে স্কুল পর্যায়ে গণিত অলিম্পিয়াড আয়োজনের জন্য তহবিল গঠন এবং শিক্ষার্থীদের পাঠকে আনন্দময় করতে ‘অ্যাক্টিভিটি-ওরিয়েন্টেড ম্যাথমেটিকস’ চালুর প্রস্তাব তুলে ধরা হলে প্রধানমন্ত্রী তাতে সায় দেন। এ ছাড়া শিক্ষকদের গণিত দক্ষতা বিচারে পৃথক পরীক্ষা চালুর প্রস্তাবও গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন তিনি।

প্রধানমন্ত্রীর কাছ থেকে উৎসাহ ও অভিনন্দন পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, সরকারি পৃষ্ঠপোষকতায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্যের ধারা উত্তরোত্তর বৃদ্ধি পাবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত