বাসস

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত করা হয়নি। সব দেশে সফরের বিষয়ে সরকার ইতিবাচক। তবে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সময়সূচি এবং দুই দেশের দ্বিপক্ষীয় আলোচনার অগ্রগতির ওপর নির্ভর করছে।
শামা ওবায়েদ জানান, দেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ রাজনৈতিক ও সাংবিধানিক কার্যক্রম চলছে। সামনে রাষ্ট্রপতি নির্বাচন রয়েছে এবং জাতীয় সংসদের অধিবেশনও বসতে যাচ্ছে। এসব কাজে সরকার এবং প্রধানমন্ত্রী ব্যস্ত রয়েছেন।
ভারতে হতে যাওয়া ব্রিকস সম্মেলনের আউটরিচ সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন নাকি দ্বিপক্ষীয় সফরে যাবেন—এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, ‘এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর্যাপ্ত সময় রয়েছে। ব্রিকস এখনো অনেক দূরে। এক মাসে অনেক কিছুই হতে পারে।’
সফরগুলোর বিষয়ে সরকার ইতিবাচক রয়েছে উল্লেখ করে তিনি জানান, সবকিছু ঠিকঠাক থাকলে অবশ্যই ভারত ও জাপানসহ অন্যান্য দেশেও সফর হবে।
ভারত সফরে দুই দেশের বিদ্যমান অমীমাংসিত সমস্যার সমাধান হতে পারে কি না—এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, ‘যখনই দুই দেশের নেতারা কথা বলেন ও দ্বিপক্ষীয় আলোচনা করেন, তখনই অনেক সমস্যা সমাধানের সুযোগ তৈরি হয়।’
ভারত থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘আমরা আগেই বলেছি, যখন সাজাপ্রাপ্ত ব্যক্তি ভারতের মাটিতে বসে কথা বলেন, তখন বাংলাদেশের মানুষ এটিকে ইতিবাচকভাবে দেখে না।’

.png)

দেশে গণিতচর্চা ও গণিত অলিম্পিয়াডের কার্যক্রম আরও ছড়িয়ে দিতে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) আন্তর্জাতিক ও ইউরোপীয় গণিত অলিম্পিয়াডের পদকজয়ী শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।
৩৮ মিনিট আগে
রাজশাহী বিভাগ, জেলা ও মহানগর বিএনপির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় বসেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সভা শুরু হয়।
১ ঘণ্টা আগে
আয়কর বিবরণী এবং টিআইএন সংবলিত সিস্টেম জেনারেটেড প্রত্যয়নপত্র যাচাইয়ে নতুন নির্দেশিকা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
১ ঘণ্টা আগেমধ্যরাতে ব্যাটারিচালিত রিকশা চার্জে দেওয়ার কারণে বিদ্যুতের চাহিদা বেড়ে যায়। এ কারণে মধ্যরাতে লোডশেডিং বেড়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এ কথা বলেছেন।
১ ঘণ্টা আগে