স্ট্রিম সংবাদদাতা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পীর আবদুর রহমান ওরফে শামীম হত্যার ঘটনায় মামলার পরদিনই বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় ভক্ত ও এলাকাবাসী।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে আস্তানার সামনের সড়কে আয়োজিত এই মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডকে পূর্বপরিকল্পিত দাবি করেন এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে আস্তানা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে দারোগার মোড়, ইসলামপুর জিরো পয়েন্ট ঘুরে পুনরায় আস্তানায় গিয়ে শেষ হয়।
মানববন্ধনের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, বিকেলে শামীমের ভক্ত ও এলাকাবাসী মানববন্ধন করেছে। তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন উল্লেখ করে জানান, হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে, তবে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক ইউনিট কাজ করছে।
এ ঘটনায় সোমবার (১৩ এপ্রিল) রাতে নিহতের বড় ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যা মামলা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন অপর দুই ভাই গোলাম রহমান ও হাবিবুর রহমান।
মামলায় সাবেক জেলা শিবিরের নেতা ও খেলাফত মজলিসের উপজেলা সভাপতিসহ চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয়ের আরও ১৮০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। তবে এখনো কাউকে আটক করা হয়নি। পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত ২০ থেকে ২২ জনকে শনাক্ত করেছে।
এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ বলেন, ‘আস্তানা বা মাজারের কোনো নির্দিষ্ট পরিসংখ্যান আমাদের কাছে নেই। এ ধরনের কোনো সুনির্দিষ্ট তথ্য এখনো পাওয়া যায়নি। তবে কোথাও সমস্যা হওয়ার আশঙ্কা থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, ‘মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে কাজ চলছে। এলাকার পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।’

নোয়াখালীর সেনবাগে প্রকাশ্য স্থানে গাঁজা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আরাফাত হোসেন ফাহিম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
২০ মিনিট আগে
রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (১০ জুন) রাতে লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর খাইয়ারা রাস্তার মাথা এলাকায় থেমে থাকা ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছে। স্থানীয়সহ আহত হয়েছেন আরও আটজন। তাদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে যুবদল নেতা মনির খানের (৩৮) মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের সঙ্গে স্বজনের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।
১০ ঘণ্টা আগে