
নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় জুলফিকার আলী (৩০) নামে এক প্রকৌশলী নিহত হয়েছে। রোববার (২২ মার্চ) বেলা সাড়ে ১১টায় নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জুলফিকার আলী পাবনার ঈশ্বরদীর নওদাপাড়া এলাকার আনছার হকের ছেলে। ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। আগামীকাল সোমবার তাঁর বিয়ের আয়োজন চলছিল।
পুলিশ সূত্রে জানা জানায়, আগামীকাল জুলফিকার আলীর বিয়ের আয়োজন চলছিল। আজ সকালে বোন-দুলাভাইকে নিতে নিজেই প্রাইভেট কার চালিয়ে পাবনার দাশুড়িয়া থেকে নাটোরের বনপাড়ায় যাচ্ছিালেন। পথে বড়াইগ্রামের গড়মাটি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা লাগে। এতে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে ট্রাকের নিচে ঢুকে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান।
বনপাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ পরিবারের কাছে স্থানান্তরের প্রক্রিয়া চলমান।
.png)

নীলফামারীর সৈয়দপুরে পুকুর থেকে একটি তাজা (সক্রিয়) গ্রেনেড উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের শ্বাসকান্দর ডাঙ্গাপাড়ার একটি পুকুর থেকে এটি উদ্ধার করা হয়।
৪ ঘণ্টা আগে-ab4e20.jpeg)
ঢাকার সাভারে সাত বছরের মাদ্রাসাছাত্রকে বলাৎকারের মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ পর্যন্ত দুজন আসামি গ্রেপ্তার করা হলো। দুজনই অপ্রাপ্তবয়স্ক। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গাজীপুরের কালিয়াকৈর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি সাইদুল ইসল
৫ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাসের সরবরাহ ব্যাহত হলেও প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশীয় শিল্প ও কলকারখানা সচল রাখতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
৬ ঘণ্টা আগে
কক্সবাজারে প্রতারণার কাজে ব্যবহৃত দুই হাজার আইফোন ও শতাধিক ল্যাপটপসহ ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অনলাইন প্রতারণার মাধ্যমে দেশ-বিদেশ থেকে টাকা হাতানোর অভিযোগে সাইবার সিকউরিটি আইনে তাদের গ্রেপ্তার করা হয়।
৭ ঘণ্টা আগে