স্ট্রিম প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই জাগরণ ও স্বৈরাচার প্রতিরোধ দিবস’ পালন করেছে ইসলামী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় শাখা। জুলাই গণঅভ্যুত্থান স্মরণে টিএসসিতে ছবি প্রদর্শনী, গণবিতর্ক ও আলোচনা সভা করে সংগঠনটি। সভায় বক্তারা জুলাইয়ের চেতনা বাস্তবায়নে রাজনৈতিক ঐক্য ও বহুমাত্রিক উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেন।
শনিবার (১৮ জুলাই) টিএসসি মাঠে ছবি প্রদর্শনী দিয়ে অনুষ্ঠান শুরু হয়। দুপুর ২টায় ‘এই সংসদ বিশ্বাস করে, গণঅভ্যুত্থানের চেতনা কেবল স্মরণে নয়, নীতিনির্ধারণেও প্রতিফলিত হওয়া উচিত’ শীর্ষক গণবিতর্ক অনুষ্ঠিত হয়।
বিকেল সাড়ে ৩টায় ‘জুলাই-পরবর্তী ছাত্র রাজনীতির প্যাটার্ন: মত ও মতান্তর’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ছাত্রশিবির, জাতীয় ছাত্রশক্তি, ছাত্র অধিকার পরিষদ ও আয়োজক সংগঠনের নেতারা অংশ নেন।
আছরের পর ‘জুলাই গণ-অভ্যুত্থান: অর্জন, অপূর্ণতা ও রাজনৈতিক বিভাজন’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘জুলাইয়ের সবচেয়ে বড় অর্জন হলো ভয়মুক্ত পরিবেশ সৃষ্টি। তবে রেফারেন্ডাম বাস্তবায়িত না হওয়া একটি নিদারুণ অপূর্ণতা।’
লেখক ও রাষ্ট্র চিন্তক শায়খ মুসা আল হাফিজ বলেন, জুলাইয়ের চেতনা থেমে যাওয়ার নয়; বহুমাত্রিক প্রচেষ্টার মাধ্যমে তা এগিয়ে নিতে হবে।
ইসলামী ছাত্র আন্দোলনের ঢাবি শাখার সভাপতি সাইফ মুহাম্মাদ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. কামরুল ইসলাম, গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরামের আহ্বায়ক ফাহিম মাশরুর, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব শেখ ফজলুল করীম মারুফ ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সেক্রেটারি মাহাদী হাসান।

.png)

উপযুক্ত সময় বা পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রী অবশ্যই ভারত সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তবে দ্বিপাক্ষিক এ সফরের জন্য কোনো তারিখ এখনো নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন তিনি।
৮ ঘণ্টা আগে
যশোরের শার্শা উপজেলায় কামাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনা ঘটেছে। একই বাড়িতে তার দুই শিশুসন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
৮ ঘণ্টা আগে-f8f097-256x144.webp)
চাঁপাইনবাবগঞ্জে আবারও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। আগস্টে রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এই জেলায়। এক মাসে আক্রান্ত হয়েছেন ৬৪৩ জন।
৯ ঘণ্টা আগে-05fcfe-256x144.webp)
মাদারীপুর সদর উপজেলার হোগলপাতিয়া গ্রামের আল আকসা জামে মসজিদের ইমামের তালাবদ্ধ কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কক্ষটির টিনের বেড়া ও চালার একাংশ উড়ে গেছে এবং ভেতরে থাকা আসবাব ও বিভিন্ন জিনিসপত্র পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
৯ ঘণ্টা আগে-05fcfe-256x144.webp)