স্ট্রিম সংবাদদাতা

সাভারে যানজটে আটকা পড়ে সড়কেই জন্ম নেওয়া নবজাতক শিশুটির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে সাভারের একটি বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে শিশুটির মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের এনআইসিইউর মেডিকেল অফিসার ডা. খন্দকার আকাশ বলেন, শিশুটি মূলত প্রিম্যাচিউর ছিল। গর্ভে তার বয়স হয়েছিল ২৮ সপ্তাহ। ওজন ছিল এক কেজির মতো। ২৮ সপ্তাহ কোনো শিশুর গর্ভকালীন পূর্ণ বিকাশের জন্য যথেষ্ঠ নয়। শিশুটির ফুসফুসও পরিপক্ক ছিল না। হাসপাতালে আনার পর আমরা শিশুটিকে লাইফ সাপোর্ট দেওয়া থেকে শুরু করে সব ধরনের চেষ্টা করেছিলাম। কিন্তু বারবার শিশুটি শ্বাস নেওয়া বন্ধ করে দিচ্ছিল। সর্বশেষ মঙ্গলবার সকালে শিশুটির মৃত্যু হয়।
এই চিকিৎসক আরও জানান, হাসপাতালের বাইরে অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধান ছাড়া কোনো শিশুর জন্মের ক্ষেত্রে বিভিন্ন জটিলতা তৈরি হতে পারে। এই শিশুটির ক্ষেত্রে যেটি হয়েছে— সড়কে ডেলিভারি হওয়ায় তাৎক্ষণিকভাবে যেসব সাপোর্ট তার দরকার ছিল, সেগুলো সে পায়নি। এই বিষয়টি বাড়তি জটিলতা তৈরি করেছে।
নবজাতকের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, শিশুটির মরদেহ নিয়ে তারা গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন।
উল্লেখ্য, রোববার (২ আগস্ট) ঢাকার কাছে সাভার বাসস্ট্যান্ড এলাকায় হাসপাতালে যাওয়ার পথে যানজটে আটকে সড়কেই সন্তান প্রসব করেন মোসা. রাজিয়া খাতুন নামে এক নারী। প্রসবের পর দিশাহারা হয়ে ওই নারীর স্বামী দৌড়ে পাশের একটি বেসরকারি হাসপাতালে যান। সেখান থেকে হাসপাতালের কর্মীরা স্ট্রেচার নিয়ে ছুটে এসে সড়ক থেকে মা ও নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
পরে চিকিৎসকরা দ্রুত ওই নারীর প্লাসেন্টা অপসারণ করে তার জীবন রক্ষা করেন। প্রসূতি নারীর জীবন আশঙ্কামুক্ত হলেও নির্ধারিত সময়ের দুই মাস আগে ভূমিষ্ঠ হওয়ায় শিশুটির মধ্যে বিভিন্ন জটিলতা দেখা দেয়। তার জীবন রক্ষার্থে চিকিৎসকরা তাকে তাৎক্ষণিকভাবে এনআইসিইউতে ভর্তি করেন।

.png)

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করে চিঠি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
৪ মিনিট আগে
গ্যাস ও বিদ্যুতের চলমান সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
২৪ মিনিট আগে
মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শনে গিয়ে কিছু যুবকের তোপের মুখে পড়েছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজউদ্দিন খান। এ ঘটনার নেপথ্যে হাসপাতালে থাকা লোকজনকে ‘দালাল’ আখ্যা দেওয়ার অভিযোগ রয়েছে।
৩৬ মিনিট আগে
ঢাকার নবাবগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগে বিক্ষোভ করেছে ছাত্রদল। বুধবার দুপুর একটার দিকে ঢাকা জেলা (দক্ষিণ) ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নীরবের নেতৃত্বে সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপজেলা পরিষদ ফটকে বিক্ষোভ করেন।
১ ঘণ্টা আগে