স্ট্রিম প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) রমনার সবজি বাগান এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। রোববার (৫ জুলাই) ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবা খানের নেতৃত্বে বিশেষ মোবাইল কোর্ট এই অভিযান চালায়।
অভিযানে ওই এলাকার সড়ক ও ফুটপাতের অবৈধ অস্থায়ী দোকানপাট ও অন্যান্য স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া সরকারি জায়গা অবৈধভাবে দখল করে নার্সারি স্থাপন করায় ৮ নার্সারির মালিককে ৮ মামলায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
একইসঙ্গে সন্ধ্যা ৬টার মধ্যে সংশ্লিষ্ট নার্সারিগুলো থেকে সব গাছ সরিয়ে ফেলার জন্য মালিকদের নির্দেশ দেওয়া হয়।
ডিএসসিসি জানিয়েছে, নগরীর পরিবেশ এবং জনসাধারণের চলাচলের পথ সুগম রাখতে এই ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

.png)

বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দিয়েছেন দলের সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় আবেগাপ্লুত হয়ে একাধিকবার কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় উপস্থিত সবার কাছে দোয়া চেয়ে রাষ্ট্রপতি নির্বাচনে তাঁকে ভোট দেওয়ার আহ্বান জানান ফখরুল।
১ সেকেন্ড আগে
কক্সবাজারের মহেশখালীতে মার্কিন প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনালে (এফএসআরইউ) তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ফুরিয়ে গেছে। এতে থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যায়।
৪২ মিনিট আগে
নাটোরের জেলা প্রশাসক (ডিসি) আসমা শাহীনকে প্রত্যাহার এবং লালপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মো. বরকত উল্লাহকে বদলি করা হয়েছে।