ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে সংঘর্ষ: ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ২২: ০৫
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্স। ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্স। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ৩ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে জেলা পুলিশ। বুধবার (১৯ আগস্ট) বিকেলে জেলা পুলিশ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

মঙ্গলবার রাতে পুলিশ লাইন্সে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গানের উচ্চস্বর কমানো নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ লাঠিচার্জ করলে অন্তত ২০ জন আহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল কুদ্দুছ চৌধুরীর ব্রাহ্মণবাড়িয়া আগমন উপলক্ষে মঙ্গলবার রাতে পুলিশ লাইন্সে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা পুলিশ। ডিআইজি অনুষ্ঠান শেষে চলে যাওয়ার পরও পরিবেশন চলছিল।

অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানোর কারণে পাশের জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা পুলিশ লাইন্সে গিয়ে আওয়াজ কমাতে বলে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে শতাধিক শিক্ষার্থী পুলিশ লাইন্সের ভেতরে প্রবেশ করলে উত্তেজনা সৃষ্টি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ জানায়, অনাকাঙ্ক্ষিত এই ঘটনাকে জেলা পুলিশ সর্বাধিক গুরুত্বের সঙ্গে দেখছে। প্রাথমিক পর্যায়ে পুলিশ লাইন্স গেট এবং কম্পাউন্ড ডিউটিতে অবহেলার অভিযোগে ৩ জন পুলিশ সদস্যকে সব ধরনের দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে সংঘর্ষ: ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি