ঢাবিতে অবৈধ ভাসমান দোকান সরানোর সময় বেঁধে দিল প্রশাসন
স্ট্রিম সংবাদদাতাঢাকা বিশ্ববিদ্যালয়
-fd63da-480x270.webp)
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে গড়ে ওঠা অবৈধ ও ভাসমান দোকানগুলো আগামী তিন দিনের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্দিষ্ট সময়ের মধ্যে না সরালে আইনি ব্যবস্থা ও উচ্ছেদ অভিযান চালানো হবে।
রোববার (২০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দপ্তর থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। ক্যাম্পাসে অবৈধ ভাসমান দোকানের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ সেপ্টেম্বর থেকে ক্যাম্পাসের অবৈধ দোকানগুলো সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে। আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে দোকান সরিয়ে না নিলে মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
খোঁজ নিয়ে জানা যায়, ক্যাম্পাসের এসব ভাসমান দোকানের মালিকানার ধরনে ভিন্নতা রয়েছে। অনেক দোকান শিক্ষার্থীরা নিজেরা চালালেও কেউ কেউ কর্মচারী রেখেছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কিছু কর্মচারীর দোকানও রয়েছে। এর বাইরে ক্যাম্পাসের বাইরে থেকে এসেও অনেকে দোকান পরিচালনা করছেন।
শিক্ষার্থীদের পরিচালিত দোকান বৈধ করার কোনো সুযোগ রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল রতন স্ট্রিমকে বলেন, ‘শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নির্ধারিত ও বরাদ্দ দেওয়া দোকানগুলোই কার্যক্রম পরিচালনা করতে পারবে। এর বাইরে শিক্ষার্থী ব্যবসায়ীদের দোকান বৈধ করার আপাতত কোনো সুযোগ থাকছে না।’
.png)
-3f0d26.jpeg)





-452e34-256x144.webp)