নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, ইসির প্রজ্ঞাপন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ২০: ২৪
রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে ইসি। সংগৃহীত ছবি
রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে ইসি। সংগৃহীত ছবি

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ইসি এ গেজেট প্রকাশ করে।

গেজেটে বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ধারা ১১ অনুসারে নির্বাচনী কর্তা ও নির্বাচন কমিশনারের ঘোষণা অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১-এর বিধি ১২ (৬) অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হলো।

গেজেটে সই করেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়। গণনা শেষে নির্বাচন কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করেন। গণনায় বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী ড. অলি আহমদ পান ৮৮ ভোট।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, ইসির প্রজ্ঞাপন