স্ট্রিম সংবাদদাতা

স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের দাফন শেষে মুন্সীগঞ্জ জেলা কারাগারে নেওয়া হয়েছে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী ডা. দীপু মনি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে তাঁকে নিয়ে প্রিজন ভ্যান কারাগারে প্রবেশ করে বলে নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ।
এর আগে সকাল ৬টা ১৫ মিনিটে মুন্সিগঞ্জ কারাগার থেকে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পান দীপু মনি। তাকে নিয়ে কারাগারের প্রিজন ভ্যান ঢাকার উদ্দেশে রওনা হয়।
পরে যোহরের নামাজ শেষে রাজধানীর গুলশান আজাদ মসজিদে তৌফিক নেওয়াজের জানাজা হয়। স্বামীর দাফন শেষে বেলা সোয়া ৩টায় বনানী থেকে দীপু মনিকে নিয়ে প্রিজন ভ্যানটি মুন্সিগঞ্জ জেলা কারাগারের উদ্দেশে রওনা হয়।
গতকাল মেয়ে তানি দীপাবলী নাওয়াজ প্যারোলের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক ১২ ঘণ্টার জন্য দীপু মনিকে মুক্তির আদেশ দেন। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্যারোলের সময় নির্ধারণ করা হয়।

.png)

গুলশানে ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) ১১৪ কাঠা জমিতে আবাসিক ভবন নির্মাণের একটি বিতর্কিত উদ্যোগের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বৃহস্পতিবার (২০ আগস্ট) এক বিবৃতিতে সংস্থাটি এই উদ্যোগকে দখলবাজি-সহায়ক হিসেবে উল্লেখ করেছে।
২২ মিনিট আগে
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্য ও চীনের দূতাবাস। বৃহস্পতিবার (২০ আগস্ট) নির্বাচনের ফল ঘোষণার পর দুই দেশের দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে পৃথক বার্তায় অভিনন্দন জানানো হয়।
২৬ মিনিট আগে
বিরোধীদলীয় উপনেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, নির্বাচিত রাষ্ট্রপতি শপথ গ্রহণের পর কোনো নির্দিষ্ট দলের পক্ষে নয়, বরং দেশ, জনগণ ও গণতন্ত্রের পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন - এটাই জনগণ ও বিরোধী দলের প্রত্যাশা।