স্ট্রিম প্রতিবেদক

দেশের খেলার মাঠ ও উন্মুক্ত স্থানের সংকট দূর করতে সারা দেশে ১০১টি পার্ক নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। মঙ্গলবার (১৪ জুলাই) সংসদে এমপি নুরুল ইসলামের লিখিত প্রশ্নের জবাবে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, পার্ক, খেলার মাঠ ও উন্মুক্ত স্থানের সংকট দূর করতে ১০১টি পার্ক নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। এ লক্ষ্যে সম্ভাব্য স্থান নির্বাচন এবং তথ্য সংগ্রহের কাজ চলছে।
তিনি আরও জানান, রাজধানীর ফার্মগেটের আনোয়ারা উদ্যানে একটি পার্ক নির্মাণ এবং রামপুরা ও খিলগাঁও উচ্চ বিদ্যালয় এলাকায় তিনটি খেলার মাঠ উন্নয়ন অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এছাড়া খিলগাঁও পুনর্বাসন এলাকায় ঈদগাহ, পার্ক ও কমিউনিটি সেন্টার নির্মাণ প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদনের অপেক্ষায়।
সরকারের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি তুলে ধরে মন্ত্রী বলেন, চট্টগ্রামে দুটি এবং কক্সবাজারে দুটি পার্ক নির্মাণের কাজ শেষ হয়েছে। এছাড়া রাজধানীর রমনা পার্কের আধুনিকায়ন কাজ শেষে তা মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে। পাশাপাশি ময়মনসিংহের তারাকান্দায় আরও একটি পার্ক নির্মাণের কাজ চলমান।
জাকারিয়া তাহের বলেন, উন্নয়ন কর্মকাণ্ডে পরিবেশ সংরক্ষণকে প্রাধান্য দিচ্ছে সরকার। ভূমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতে পরিকল্পনা ও গবেষণার মাধ্যমে বহুতল ভবন নির্মাণে জোর দেওয়া হচ্ছে। এছাড়া নগর উন্নয়ন প্রকল্পগুলোতে আধুনিক নির্মাণ প্রযুক্তি, পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী এবং পর্যাপ্ত সবুজায়নের ব্যবহারে সরকার সব পক্ষকে উৎসাহিত করছে। পাশাপাশি জ্বালানি-সাশ্রয়ী ব্যবস্থা, বৃষ্টির পানি সংরক্ষণ, স্বতন্ত্র পয়ঃশোধনাগার (এসটিপি) করতেও উৎসাহিত করছে সরকার।

.png)

সিলেটের বিয়ানীবাজারের নৌকাবাইচ অবশেষে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার লাউতা ইউনিয়নের সোনাই নদীর এই প্রতিযোগিতায় স্মরণকালের সবচেয়ে বেশি মানুষ উপস্থিত হয়েছেন, দাবি আয়োজকদের। এর আগে ‘তৌহিদী জনতার’ ব্যানারে আপত্তি জানালে সোনাই নদীর ঐতিহ্যবাহী নৌকাবাইচ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।
২৮ মিনিট আগে
সুনামগঞ্জে যাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু তোলা থামছেই না। রাত নামলেই নদীর তীরে এবং পার্শ্ববর্তী ভিটেয় ড্রেজার বসিয়ে যত্রতত্র তোলা হচ্ছে বালু। এতে নদী ভাঙন বেড়ে বিলীন হচ্ছে ফসলি জমি, ঘর থেকে শুরু করে সড়কও। সম্প্রতি জেলার তাহিরপুর উপজেলার কয়েকটি গ্রামে যাদুকাটার ভাঙন তীব্র হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাবিসহ দেশের সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। শুরুতে ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে দেশটি। শুক্রবার (২৮ আগস্ট) প্রবাসীকল্যাণ ও বৈদেশিককর্মসংস্থান মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে