স্ট্রিম সংবাদদাতা

শরীয়তপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে দুজন আহত হয়েছেন।
সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপুসহ কয়েকজন বিএনপি নেতাকর্মী তাদের মারধর করে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তবে অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে মারধরের ঘটনা ঘটে। জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। আহতদের মধ্যে জাকির হোসেন মিন্টুকে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এদিকে অনুষ্ঠানস্থলে মারধরের কয়েকটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর প্রতিবাদে শরীয়তপুর শহরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, অনুষ্ঠান শুরুর দিকে কয়েকজন জুলাই যোদ্ধা অডিটোরিয়ামে প্রবেশের পর বিএনপি নেতাকর্মীদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে গেজেটেড জুলাই যোদ্ধা জাকির হোসেন মিন্টুকে শারীরিকভাবে মারধর এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) সাবেক আহ্বায়ক ইমরান আল নাজিরকে লাঞ্ছিত করে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজনকে ধাক্কাধাক্কি ও মারধর করে অনুষ্ঠানস্থল থেকে বের করে দিতে দেখা যায়। আরেকটি ভিডিওতে অনুষ্ঠানস্থলের বাইরে জুলাই যোদ্ধা জাকির হোসেনকে চড়-থাপ্পড় দেওয়ার দৃশ্য দেখা যায় বলে দাবি করা হচ্ছে। ওই ঘটনার পর আহত জুলাই যোদ্ধাসহ এনসিপি, বৈছাআ নেতাকর্মী ও সমর্থকরা বিক্ষোভ করেন।
আহত জাকির হোসেন অভিযোগ, অনুষ্ঠানে যাওয়ার পর বিএনপি নেতাকর্মীরা হঠাৎ হাঙ্গামা শুরু করেন। পরে তাকেসহ কয়েকজনকে মারধর করে বের করে দেওয়া হয়েছে। অন্যরা তাকে রক্ষা না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। এ ঘটনায় তিনি সরকারের পদক্ষেপও দেখতে চান।
বৈছাআ সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, প্রশাসনের উপস্থিতিতেই বিএনপির লোকজন তাদের মারধর করেছেন। এ সময় প্রশাসন নীরব ভূমিকা পালন করেছে বলেও তিনি অভিযোগ করেন।
তবে অভিযোগ অস্বীকার করে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু বলেন, ইমরান আল নাজিরসহ এনসিপির নেতাকর্মীরা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের বিরুদ্ধে কটূক্তিমূলক লেখালেখি করেন। অনুষ্ঠানে এসেও তারা এ ধরনের কটূক্তিমূলক কথা বলায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা উপস্থিতিতে মারধরের অভিযোগ বিষয়ে বক্তব্য জানতে চাইলে অনুষ্ঠানে উপস্থিত জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) তানভীর হোসেন সংবাদমাধ্যমের সঙ্গে কথা না বলে ঘটনাস্থল ত্যাগ করেন।
জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, ঘটনাটি অনুষ্ঠান শুরুর আগে হয়ে থাকতে পারে। আনুষ্ঠানিকভাবে শুরুর পর এমন ঘটনা ঘটেনি। তবে অভিযোগের বিষয়টি জেনে পরে জানাতে পারবেন।

.png)

গাইবান্ধায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সাবেক কেন্দ্রীয় নেতা প্রবেশ করায় এনসিপিকে বয়কট স্লোগান দিয়েছেন জুলাই যোদ্ধারা।
১৪ মিনিট আগে
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রদর্শিত প্রামাণ্যচিত্রে অসংগতির অভিযোগে ছাত্র-জনতা ও শহীদ পরিবারের সদস্যরা হট্টগোল করেছেন। ওয়াকআউট করেছেন এনসিপি সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে অতিথিদের একাংশ। অসঙ্গতির অভিযোগ মেনে নিয়ে ক্ষমা চেয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী।
২৭ মিনিট আগে
ছাত্রশিবিরের সভাপতির বক্তব্যকে শিক্ষাঙ্গনে সহিংসতার প্রকাশ্য উসকানি হিসেবে আখ্যায়িত করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির। বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
৪৪ মিনিট আগে
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের অবস্থান নিয়ে বক্তব্য দেওয়ায় ঝিনাইদহের কালীগঞ্জে জুলাই যোদ্ধাদের দিকে তেড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগে