স্ট্রিম ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে করাচিতে বিক্ষোভ করেছে তাঁর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। পরে পিটিআইয়ের সিন্ধ শাখার সাধারণ সম্পাদক ডা. মাসরুরসহ বেশ কয়েক নেতাকর্মীকে আটক করে পুলিশ।
বুধবার (৫ আগস্ট) করাচির আবদুল্লাহ হারুন রোডের ফোয়ারা চকের কাছে জড়ো হন পিটিআইয়ের নেতাকর্মীরা।
২০২৩ সালের আগস্ট থেকে ইমরান খান কারাগারে। ২০২২ সালের এপ্রিলে বিরোধীদের অনাস্থা প্রস্তাবে ক্ষমতাচ্যুত হন তিনি। পরে দুর্নীতি, সন্ত্রাসবাদসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলার গ্রেপ্তার হন।
দলের প্রতিষ্ঠাতার মুক্তির দাবিতে বুধবার দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি করে পিটিআই। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। জবাবে পিটিআইর কর্মীরা ইট-পাটকেল ছোড়েন।
সংঘর্ষের পর গভর্নর হাউস, মেট্রোপোল হোটেল ও শাহীন কমপ্লেক্সসংলগ্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রীদের দুর্ভোগ বাড়ে। আশপাশের দোকানপাট বন্ধ থাকায় ভোগান্তি আরও বৃদ্ধি পায়।
পুলিশের এই অভিযানের নিন্দা জানিয়েছেন পিটিআইর সিন্ধ শাখার সভাপতি হালিম আদিল শেখ। তাঁর অভিযোগ, সিন্ধ পুলিশ গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী পদক্ষেপ নিয়েছে।
ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআই দীর্ঘদিন আন্দোলন করে আসছে। তবে চলতি বছরের শুরুতে সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন (সিআরভিও) নামে গুরুতর চোখের রোগে আক্রান্ত হওয়ার পর এই দাবি নতুন করে জোরালো হয়।
চিকিৎসার জন্য রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে তাঁকে একাধিকবার ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিমস) নেওয়া হয়েছে। পরে বিশেষায়িত চিকিৎসার জন্য ইমরান খানকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের আবেদন করলেও, হাইকোর্ট আবেদন নাকচ করেন।

.png)

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ প্রাইমারিতে মিনেসোটায় বড় জয় পেয়েছেন প্রগতিশীল কংগ্রেস সদস্য ইলহান ওমর; উইসকনসিনে গভর্নর প্রার্থী পদে দলের সমর্থন জিতে নিয়েছেন মধ্যপন্থী ডেভিড ক্রাউলি।
৫ মিনিট আগে
ইসলামাবাদ সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় ৬০ দিনের যুদ্ধবিরতি বাড়াতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। আগামী ১৭ আগস্ট এ যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। পাকিস্তান সরকারের সূত্র বুধবার আনাদোলুকে এ তথ্য জানিয়েছে।
৫ ঘণ্টা আগে
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে। এখনো ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খুঁজছেন উদ্ধারকর্মীরা। ভবনের নিচে কেউ আটকে আছেন কি না, তা জানতে অনেক জায়গায় নীরব থাকতে বলা হচ্ছে। খবর রয়টার্সের।
৬ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া আগে জাপান সাগরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে পিয়ংইয়ংয়ের এটি দ্বিতীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা। খবর আলজাজিরার
৭ ঘণ্টা আগে