স্ট্রিম ডেস্ক

ভারতের নিজের স্বার্থেই প্রতিবেশী দেশ বাংলাদেশে স্থিতিশীলতা প্রয়োজন। তাই ভারতের উচিত দেশটিতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাদের থামানো। এতে তারা মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বেশি দিন আশ্রয়ও দিতে পারবে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের (আইসিজি) এক প্রতিবেদনে এমন পরামর্শ দেওয়া হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাদের ওপর প্রভাব বিস্তারের মাধ্যমে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করে—এমন বিবৃতি বা কর্মকাণ্ড থেকে তাদের বিরত রাখতে পারে ভারত। এর বিনিময়ে দেশটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দীর্ঘ সময় নিজেদের আশ্রয়ে রাখতে পারবে।
বিএনপি সরকারের বড় রাজনৈতিক চ্যালেঞ্জ আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারণ—এমনও মত দিয়েছে সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জ্যেষ্ঠ নেতাদের বিচার প্রক্রিয়া চলা পর্যন্ত দলটির কর্মকাণ্ড নিষিদ্ধ রয়েছে। বিচার শেষে বিএনপি সরকারকে সিদ্ধান্ত নিতে হবে এই নিষেধাজ্ঞা স্থায়ী করবে কি না।
শেখ হাসিনার শাসনামলে ভয়াবহ নিপীড়নের শিকার হওয়ায় বিএনপির মধ্যে প্রচণ্ড ক্ষোভ থাকলেও ক্রাইসিস গ্রুপ মনে করে, আওয়ামী লীগকে চিরতরে রাজনীতির বাইরে রাখা সম্ভব নয়। এ বিষয়ে বলা হয়েছে, আওয়ামী লীগের বিশাল সমর্থক গোষ্ঠী থাকায় তাদের স্থায়ীভাবে রাজনীতি থেকে নিষিদ্ধ করা বাস্তবসম্মত নয়।
দলটির এক সক্রিয় কর্মীর উদ্ধৃতিও দেওয়া হয়েছে। ওই কর্মীর ভাষ্য, শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগকে কল্পনা করা এখন অনেকের জন্য কঠিন। তবে যদি সজীব ওয়াজেদ জয়ের মতো পরিবারের কেউ দলের হাল ধরেন, তাহলে বিএনপির জন্য আওয়ামী লীগের আইনি মর্যাদা ফিরিয়ে দেওয়া সহজ হবে।
গত ১৮ মাসে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকর্মীদের বিচারের দীর্ঘসূত্রতা নিয়ে উদ্বেগ জানিয়ে আইসিজি বলেছে, অনেক নেতা কারাগারে বন্দি অবস্থায় মারা গেছেন। এই প্রেক্ষাপটে বিএনপি সরকারের উচিত হবে, যেসব মামলায় পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ নেই, সেগুলো দ্রুত প্রত্যাহার করা এবং সাধারণ নেতাকর্মীদের জামিনের ব্যবস্থা করা।
সংঘাত না বাড়িয়ে রাজনৈতিক প্রতিযোগিতার ক্ষেত্র তৈরি করাই বর্তমান সরকারের বিচক্ষণতার পরিচয় হবে বলেও জানিয়েছে ক্রাইসিস গ্রুপ।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৬ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে