স্ট্রিম প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা (রাফিয়া রাফি) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৯ এপ্রিল) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুর কারণ হিসেবে জানা যায়, রাফিয়া স্ট্রোক করে হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
রাফিয়া সুলতানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী ছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি বিভিন্ন ইস্যুতে রাজপথে সোচ্চার ছিলেন। ২০১৯ সালে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে তিনি ‘নুর-রাশেদ-ফারুক’ পরিষদ থেকে রোকেয়া হল সংসদের সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। পরে এনসিপির রাজনীতিতে যুক্ত হয়ে বগুড়া জেলার দায়িত্ব পালন করছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জননী।
পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আসরের নামাজের পর বগুড়ার গাবতলীর আটবাড়িয়া পীরগাছায় বাবার বাড়িতে তার জানাজা অনুষ্ঠিত হয়। এ ছাড়া বগুড়া শহরস্থ এনসিপি কার্যালয়ের সামনেও তার একটি জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা হয়েছে।
রাফিয়া রাফির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এনসিপি। দলটির পক্ষ থেকে দেওয়া এক শোকবার্তায় বলা হয়েছে, ‘রাফিয়া সুলতানা ছিলেন একজন সাহসী, নিবেদিতপ্রাণ ও আদর্শনিষ্ঠ সহযোদ্ধা। তার মৃত্যুতে দল এক অপূরণীয় ক্ষতি অনুভব করছে। ছাত্রজীবন থেকেই তিনি ফ্যাসিবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে আপসহীন ছিলেন।’

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৭ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে