হুইলচেয়ারে সংসদে মির্জা আব্বাস

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

সংসদে ফিরলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ভিডিও থেকে নেওয়া ছবি
সংসদে ফিরলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ভিডিও থেকে নেওয়া ছবি

বিদেশে দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরে সংসদে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে হুইলচেয়ারে সংসদ অধিবেশনে প্রবেশ করেন তিনি।

স্পিকার তাঁকে স্বাগত জানিয়ে বলেন, ‘মির্জা আব্বাস দীর্ঘ ৫ মাস চিকিৎসার পর দেশে ফিরে এসেছেন। আপনাকে এ সংসদে স্বাগত জানাচ্ছি।’

এর আগে সকালে প্রথমবারের মতো সংসদ ভবনে নিজ দাপ্তরিক কার্যালয়ে যান তিনি। পরে বিকেল ৪টার দিকে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনের বৈঠকে অংশ নেন।

সংসদ কার্যক্রমের সরাসরি সম্প্রচারে দেখা যায়, অধিবেশন চলাকালে হুইলচেয়ারে করে সংসদ কক্ষে প্রবেশ করেন মির্জা আব্বাস। এ সময় বেশ কয়েকজন সংসদ সদস্য ও সংসদের কর্মচারীরা তাঁকে নির্ধারিত আসনে বসতে সহায়তা করেন। কক্ষে প্রবেশের পর সংসদ সদস্যরা তাঁকে অভিবাদন জানান।

গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টায় মালয়েশিয়া থেকে চিকিৎসা শেষে প্রায় সাড়ে ৫ মাস পর দেশে ফেরেন মির্জা আব্বাস।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত