কালিয়াকৈরে যুবলীগের ঝটিকা মিছিল, সন্ত্রাসবিরোধী মামলা পুলিশের

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
টঙ্গী (গাজীপুর)

কালিয়াকৈর থানা । ছবি:সংগৃহীত
কালিয়াকৈর থানা । ছবি:সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতাকর্মীরা। গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই মিছিলের পর সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেছে পুলিশ। এর প্রতিবাদে বিএনপি ও যুবদল দুই দফায় মিছিল করে।

এদিকে রাতেই যুবলীগের নেতাকর্মী হিসেবে ৫০ থেকে ৬০ জনের নাম উল্লেখ করে কালিয়াকৈর থানায় মামলাটি করা হয়। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম।

ওসি বলেন, বুধবার বিকেলে কালিয়াকৈর পৌরসভার পল্লীবিদ্যুৎ এলাকায় যুবলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। রাতেই ৫০ থেকে ৬০ জনের নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

এর আগে সন্ত্রাসবিরোধী আইন (২০০৯) এবং সন্ত্রাসবিরোধী (সংশোধনী) অধ্যাদেশ (২০২৫) ক্ষমতাবলে ২০২৫ সালের ১২ মে আওয়ামী লীগ ও এর সব অঙ্গসংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত