স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর শাহবাগে আজ রবিবার (৩ আগস্ট) ছাত্র সমাবেশের আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বেলা আড়াইটায় জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ শুরু হবে। সমাবেশ থেকে জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্রদলের ভূমিকার কথাটি বিশেষভাবে তুলে ধরা হবে।
সমাবেশে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনিই সমাবেশে মূল বার্তা দেবেন। ছাত্রদলের নেতা-কর্মীদের প্রতি থাকবে বিভিন্ন দিকনির্দেশনা।
সমাবেশে অংশ নিতে সারাদেশ থেকে নেতা-কর্মীরা ইতিমধ্যে রাজধানীতে পৌঁছাতে শুরু করেছেন।
সমাবেশে নেতা-কর্মীদের পৌঁছাতে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে ২০ বগির বিশেষ ট্রেন ভাড়া করে আনা হচ্ছে চট্টগ্রাম থেকে।
বেলা সোয়া ১টায় ট্রেনটি ঢাকায় পৌঁছার কথা রয়েছে।
জানা গেছে, ছাত্রদলের সাংগঠনিক শক্তি প্রদর্শন এ সমাবেশের অন্যতম উদ্দেশ্য। ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে ছাত্রদলের ভূমিকা জোরালোভাবে তুলে ধরা হবে সমাবেশ থেকে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার শপথসহ দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা নিয়ে থাকবে তারেক রহমানের বিশেষ বার্তা। নির্বাচন পর্যন্ত ছাত্রদলের ভূমিকা কী হবে তারও স্পষ্ট নির্দেশনা আসতে পারে সমাবেশ থেকে।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির একটি গণমাধ্যমকে জানিয়েছেন, সমাবেশে ছাত্রদলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, তরুণদের কর্মসংস্থান, সহনশীল ও ইতিবাচক রাজনীতির বার্তা দেওয়া হবে। শনিবার এক বিবৃতিতে ছাত্রদলের পক্ষে এ দুঃখ প্রকাশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
শাহবাগে ছাত্রদলের সমাবেশ ছাড়াও সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানে রয়েছে সাইমুম শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ৩৬ জুলাই কালচারাল ফেস্ট ‘জুলাই জাগরণ’ শিরোনামের তাঁদের এ অনুষ্ঠান চলছে ১ আগস্ট থেকে। অন্যদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আজ রবিবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ অনুষ্ঠিত হবে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৭ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে